মুখে দাগ এর প্রতিকার কি?

আমার মুখে কিছু অপ্রত্যাশিত দাগ আছে । যা আমাকে কিছুটা কুৎসিত দেখাতে সহায়তা করে । এখন কি করবো ?
3081 views

6 Answers

মুখের কালো দাগ দূর করার উপায়.!! ১. দুই চামচ বেসন, ১ চিমটে হলুদ গুঁড়ো, ১ চামচ চন্দন গুঁড়ো এবং ১ চামচ কমলার খোসা বাটা একসঙ্গে মিশিয়ে একটা পেষ্ট তৈরী করুন। এবার এটা মুখে, ঘাড়ে ভাল করে লাগিয়ে রেখে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ২. একটি ছোট আকারের আপেল কেটে তার একটা ফালি মুখে, ঘাড়ে, গলায় মাখুন। দশ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিন বার এইভাবে ব্যবহার করুন। ৩. আপেল ও কমলার খোসা এক সাথে বেটে এর সাথে কাঁচা দুধ, ডিমের সাদা অংশ ও কমলার রস মেশান। এবার মিশ্রনটা ত্বকে ২৫ থেকে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

3081 views Answered

Vitashine cream টা ব্যবহার করে দেখতে পারেন মূল্য-৭৫০টাকা প্রোডাক্ট এর বিবরন এটি মুখের কালো দাগ, চোখের নিচে কালো দাগ, ত্বকের যেকোন কালো দাগ দূর করে এবং ত্বক ফর্সা করে। এটি ১টি ইন্ডিয়ান ফার্মাসিটিক্যাল প্রোডাক

3081 views Answered

-মুখ খুব ভালো করে পরিষ্কার করে নিন। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন। -যদি স্বাভাবিক বা তৈলাক্ত ত্বক হয়, তাহলে তাজা পাকা লেবুর রস (যে লেবু পেকে হলদে হয়ে গেছে, অর্থাৎ লেমন) সরাসরি মুখের কালো দাগে লাগিয়ে নিন। লেবুর রসের সাথে সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন। তারপর শুকাতে দিন। এবং লেবুর রস মুখে নিয়েই ঘুমিয়ে যান। স্বাভাবিক বা তৈলাক্ত ত্বকে কোন সমস্যা হবে না। সকালে ঠাণ্ডা পানি দিয়ে মুখ মুছে নিন। -আর যদি শুষ্ক বা সেনসিটিভ ত্বক হয়, তাহলে পাকা লেবুর রসের সাথে মুলতানি মাটি ও মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ ধোয়া মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের কালো দাগ মিলিয়ে যাবে।

3081 views Answered

মুখের কালো দাগ দূর করতে রাতে ঘুমানোর আগে টিপস কী ব্যবহার করবেন? মুখের দাগ দূর করতে আমরা ব্যবহার করবো লেবু। একটু লক্ষ্য করলেই দেখবেন যে সকল অ্যান্টি স্পট ফেয়ারনেস ক্রিম লেবুর কথা বলে। কারণ একটাই, লেবু প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে। তবে লেবু এই রূপচর্চাটি কেবল রাতের বেলায় করতে হবে এই কারণে যে সূর্যের আলো আপনার ত্বকে রিঅ্যাকশন করতে পারে। রাতের বেলায় রূপচর্চাটি করলে সূর্যের আলো বা গরমে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং ত্বক সম্পূর্ণ ৮-১০ ঘণ্টা পাচ্ছে দাগ দূর করার জন্য। কী করবেন? দুটি পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনি। যদি আপনার ত্বক হয়ে থাকে স্বাভাবিক, তাহলে মাত্র ৫ মিনিটের একটি কাজ করতে হবে আপনাকে। যদি শুষ্ক বা সেনসিটিভ হয়ে থাকে, তাহলে সময় লাগবে ৩০ মিনিট। -মুখ খুব ভালো করে পরিষ্কার করে নিন। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন। -যদি স্বাভাবিক বা তৈলাক্ত ত্বক হয়, তাহলে তাজা পাকা লেবুর রস (যে লেবু পেকে হলদে হয়ে গেছে, অর্থাৎ লেমন) সরাসরি মুখের কালো দাগে লাগিয়ে নিন। লেবুর রসের সাথে সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন। তারপর শুকাতে দিন। এবং লেবুর রস মুখে নিয়েই ঘুমিয়ে যান। স্বাভাবিক বা তৈলাক্ত ত্বকে কোন সমস্যা হবে না। সকালে ঠাণ্ডা পানি দিয়ে মুখ মুছে নিন। -আর যদি শুষ্ক বা সেনসিটিভ ত্বক হয়, তাহলে পাকা লেবুর রসের সাথে মুলতানি মাটি ও মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ ধোয়া মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের কালো দাগ মিলিয়ে যাবে। টিপস- ত্বকে লেবুর রস দেয়ার পর যদি কোন রকম অস্বস্তি অনুভব করেন, তাহলে অবিলম্বে মুখে ধুয়ে ফেলুন এবং পুনরায় ব্যবহার করবেন না

3081 views Answered

আপনি lalita Herbal Mesta Gold ব্যবহার করুন।এটি আপনার মুখের দাগের প্রতিকার করে মুখ ফর্সা করবে।ভালো কাযর্কর।

3081 views Answered

মুখের দাগ মেশানোর জন্য আপনি "উপটান ফেস প্যাক" ব্যবহার করতে পারেন। এটি মুখমন্ডলের কার্যকর ক্লিনজিং মাস্ক হিসেবে ত্বক পরিস্কার ও শুদ্ধতায় ব্যবহার হয়ে আসছে।

3081 views Answered

Related Questions

Next steps