1 Answers

মাদারবোর্ড মূলত কম্পিউটার সিস্টেমের সকল ডিভাইসের মধ্যে বাস স্পীড দ্বারা সংযোগ দেয়া হয় । আগে অনেক ডিভাইস ,মাদারবোর্ড এক্সটেনশন স্লটের সাথে লাগিয়ে পারস্পরিক সংযোগ দেয়া হয় । বর্তমানে এ সকল ডিভাইস মাদারবোর্ডের সাথে বিল্ড ইন অবস্থায় থাকে ।ফলে এ সকল ডিভাইস গুলো আলাদা ভাবে ইন্সটল দিতে হয় না ।একটি পেন্টিয়াম মাদারবোর্ডে উপরে বাস স্লটসমুহ থাকে ।এ সকল বাস স্লটে সিস্টেম এডাঁপটার সমূহ যেমন ভিডিও ,সাউন্ড, নেটওয়ার্কিং ইত্যাদি কার্ড সমূহ স্থাপন হয় এবং অপর প্রান্তে স্ক্রু দিয়ে আটকিয়ে দিতে হয় । মাদারবোর্ডের উপর ডান দিকে র‍্যাম স্লট থাকে ।এছাড়া মাদারবোর্ডে ১/০ কার্ড , ফ্লোপি ড্রাইভ কান্টোলার , দুটি IDE চেইন কানেক্টর ,সাটা পোর্ট । কিবোর্ড ও মাউস কানেক্টর , ইউএসবি পোর্ট থাকে । এ সকল কানেক্টরের সাথে রিবন ক্যাবল ইত্যাদি দিয়ে সংযোগ দেয়া হয় । বর্তমানে বাজারে বিভিন্ন সিরিজের মাদারবোর্ড পাওয়া যায় ।মাদারবোর্ড প্রস্তুতকারক কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য আসুস,গিগাবাইট,ইন্টেল,ইসিএস ইত্যাদি। আসুস বর্তমানে পৃথিবীর সবথেকে বড় মাদারবোর্ড প্রস্তুতকারক কোম্পানি।

2769 views Answered

Related Questions

Next steps