1 Answers
বিবিসি বাংলার আয়োজন 'বাংলাদেশ সংলাপ' বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল “চ্যানেল আই”-এর সহযোগিতায় সম্প্রচারিত একটি অনুষ্ঠান, যেটি বিবিসি বাংলা রেডিওতে এবং বিবিসি বাংলার ওয়েবসাইটে নিয়মিত প্রচারিত হয়। সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে শ্রোতা, দর্শক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সরাসরি অংশগ্রহণে এ অনুষ্ঠান প্রচারিত হয়। 'বাংলাদেশ সংলাপের' প্রতিটি অনুষ্ঠানে শ্রোতারা আমন্ত্রিত প্যানেল সদস্যদের কাছে তাদের প্রশ্ন এবং কোন কোন ক্ষেত্রে প্রশ্নের উত্তর নিয়ে মতামত দেন। অনুষ্ঠানের ব্যাপ্তি হচ্ছে ৫০ মিনিট।
তথ্য সূত্র:
https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF_%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE
2843 views
Answered