2 Answers

আসলে হক পন্থীদের বদনাম করার অপচেষ্টা এবং তাদের সম্পর্কে মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি করা নতুন কোনো বিষয় নয়। যুগ যুগ ধরে বাতিল পন্থীদের এ অপতৎপরতা চলে আসছে। যারা দেওবন্দী উলামায়ে কিরামকে কাফির বলে, তাদের উদ্দেশ্য হলো, হক্কানী উলামায়ে কিরামের নামে কালিমা লেপন করে জাতিকে বিভ্রান্ত করা। কেননা দেওবন্দী উলামায়ে কিরাম হলেন, সত্যিকারার্থে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের অনুসারী। পক্ষান্তরে তথাকথিত সুন্নী নামধারী গ্রুপটি কবর পুজা, পীর পুজা, মীলাদ, কিয়াম, উরস, শিন্নী খাওয়া ইত্যাদিসহ সর্ব প্রকার বিদ‘আতে লিপ্ত। এরপরও কোনো মুসলমান অন্য মুসলমানকে কাফির বলবে না। বিষয়টি নিয়ে তথাকথিত সুন্নী নামধারীরা অনেকটাই বাড়াবাড়িতে লিপ্ত। এ জন্য তাদেরকে সংশোধনের পথে ফিরে আসা উচিত। দ্রুত খালিস দিলে তাওবা করা উচিত।- মিশকাতুল মাসাবীহ: ৪১১, ফাতাওয়া শামী: ৪/২২১-২২৯, ফাতাওয়া দারুল উলূম: ১/১০৮, কিফায়াতুল মুফতী: ১/২০৫।

2545 views Answered

কোন মুসলমান কে কাফির বলা ইসলামে জায়িয নাই।

2545 views Answered

Related Questions

Next steps