1 Answers

তড়িৎবীক্ষণ যন্ত্র দিয়ে আধানের পকৃতি নির্ণীত হয়। কার্যক্রম: কোনো তড়িৎগ্রস্ত বস্তুকে কী ধরনের আধান আছে তা জানতে হলে তড়িৎবীক্ষণ যন্ত্রটিকে প্রথমে ধনাত্মক কিংবা ঋণাত্মক আধানে আহিত করতে হবে। ধরা যাক, যন্ত্রটিকে ধনাত্মক আধানে আহিত করা হলো। ঐ অবস্থায় পাতদ্বয়ে ধনাত্মক আধান থাকায় এরা ফাঁক হয়ে যাবে। এখন পরীক্ষণীয় বস্তুটিকে তড়িৎবীক্ষণ যন্ত্রের চাকতির সংস্পর্শে আনলে যদি ফাঁক বেড়ে যায়, তাহলে বুঝতে হবে বস্তুটি ধনাত্মক আধানে আহিত। অর্থাৎ পরীক্ষণীয় বস্তু এবং তড়িৎবীক্ষণ যন্ত্রের চার্জ সমধর্মী হলে পাত্দবয়ের ফাঁক বৃদ্ধি পাবে এবং চার্জ বিপরীতধর্মী হলে ফাঁক হ্রাস পাবে। http://myacademybd.com/maap/helper/chapter_images/1415156302.jpg

3306 views Answered

Next steps