1 Answers
প্রশম ইলেকট্রোফাইল: যে সকল ইলেকট্রনাকর্ষী বিকারক আধানযুক্ত নয় কিন্তু এদের কেন্দ্রীয় পরমানু ইলেকট্রন-স্বল্প তথা অষ্টক অপূর্ণ থাকে, তাদেরকে প্রশম ইলেকট্রোফাইল বলে। যেমন: বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিমাম ট্রাইক্লোরাইড, ফেরিক ক্লোরাইড ইত্যাদি। . প্রশম নিউক্লিওফাইল: যে সকল কেন্দ্রাকর্ষী আধানবিহীন নিরপেক্ষ বিকারকের কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ যুগল ইলেকট্রন থাকে তাদেরকে প্রশম নিউক্লিওফাইল বলে। যেমন: অ্যামোনিয়া, পানি, অ্যালকোহল ইত্যাদি। . তথ্যসূত্র: উচ্চ মাধ্যমিক রসায়ন ২য় পত্র [ড. কবীর, অনু: ২.৭.১ এবং অধ্যাপক সঞ্জিত, অনু: ২.১০.৩ (সংস্করণ-২০১৭)]
3453 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy