1 Answers
পদার্থবিজ্ঞানে ব্যতিচার বলতে দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে সৃষ্ট নতুন তরঙ্গের বিস্তারের পর্যায়ক্রমিক হ্রাস-বৃদ্ধির ঘটনাকে বোঝানো হয়। এটি দুটি তরঙ্গের মধ্যেকার একটি আন্তঃক্রিয়া যেখানে তরঙ্গদুটি সুসংগত উৎস থেকে নির্গত হয়ে থাকে। এই ঘটনাটি তখনই সম্ভব হয় যদি তরঙ্গদুটির উৎস একই হয়ে থাকে বা তাদের কম্পাঙ্ক প্রায় কাছাকাছি মানের হয়।
3995 views
Answered