1 Answers
এপিআই হল, অ্যাপলিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (Application Programming Interface বা API) এর সংক্ষিপ্ত রূপ। অ্যাপলিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস হল একটি ইন্টারফেস যা কোন কম্পিউটার, লাইব্রেরি অথবা অ্যাপলিকেশন অন্য অ্যাপলিকেশনকে বিভিন্ন সার্ভিস দেয়ার লক্ষে বা ডাটা বিনিময়ের জন্য প্রদান করে থাকে। কোন অ্যাপলিকেশনের এপিআই -এর প্রধান কাজ হল কিভাবে একটি কম্পিউটার অ্যাপলিকেশন বা একজন সফটওয়্যার ডেভেলপার ঐ এপলিকেশনের বিভিন্ন ফাংশনের একসেস পদ্বতিকে বর্ননা করা। এর জন্য ঐ অ্যাপলিকেশনের ফাংশনের সোর্সকোড একসেস করার বা সোর্সকোডের পূর্ণ ব্যাখ্যা জানার প্রয়োজন পড়ে না। এপিআই একটি আবস্ট্রাক্ট ধারণা, যেহেতু এটি একটি ইন্টারফেস। কম্পিউটার প্রোগ্রামাররা প্রায়ই অপারেটিং সিস্টেমের এপিআইকে মেমোরী বণ্টন এবং ফাইল একসেস করতে ব্যবহার করেন। বিভিন্ন সিস্টেম ও অ্যাপলিকেশন এপিআই –এর সুবিধা দেয়। এদের মধ্যে গ্রাফিক্স সিস্টেম, ডাটাবেজ, নেটওর্য়াক, ওয়েব সার্ভিস এমনকি কম্পিউটার গেমস উল্লেখযোগ্য।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy