রেজোন্যান্স বা অনুরনন কি?

From organic chemisty..
7532 views

1 Answers

রেজোন্যান্স মূলত কোন অনুতে পরমাণুগুলোর অবস্থানের কোন পরিবর্তন না ঘটিয়ে শুধু ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার মাধ্যমে একাধিক কাঠামো রচনার বিষয়কে বোঝায়। ফেনল অনুতে -OH মূলকের 'ধনাত্মক মেসোমারিক ফলের' কারনে -OH মূলকের নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের মেঘ বেনজিন বলয়ের দিকে ঠেলে দেয়।ফলে -OH মূলকের অরথো ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়।(বাম দিক থেকে ১ম চিত্রে) অক্সিজেনের মুক্ত ইলেকট্রন জোড় -OH মুলক ফিনাইল মূলকের বন্ধনে স্থানান্তরিত হয়ে দ্বিবন্ধন গঠন করে।একটি বন্ধন মানেই হচ্ছে দুইটি ইলেক্ত্রন।এতে -OH মুলক আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয়।(চিত্র ১ এ) আবার পাশের বন্ধনটির দুটি ইলেকট্রন অরথো তে স্থানান্তরিত হয়ে সেখানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে।(চিত্র-২ এ)অরথো অবস্থানের দুটি ইলেকট্রন পাশে H-H একক বন্ধনে স্থানান্তরিত হয়ে দ্বিবন্ধন গঠন করে।আর নিচের দিবন্ধনের দুটি ইলেকট্রন প্যারা অবস্থানে স্থানান্তরিত হয়ে সেখানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। এভাবে পরবর্তী ইলেকট্রন এর স্থানান্তর গুলো একই মেকানিজম এই ঘটে।

7532 views Answered

Related Questions

Next steps