1 Answers
শর্টেস্ট পাথ এর সংজ্ঞাটা হবে অনেকটা এরকম। আমার যদি অনেকগুলো শহর থাকে, আর শহরগুলোর মধ্যে যদি অনেকগুলো পথ থাকে, (যেই পথগুলোর একেকটার একেকরকমের দৈর্ঘ্য থাকতে পারে - এবং কোন পথে কোন জ্যাম থাকবে না) তাহলে কোন একটা শহর থেকে অন্য আরেকটা শহরে যেই পথ দিয়ে গেলে সবচে' কম দূরত্ব যাওয়া লাগবে সেটা হচ্ছে আমার প্রথম শহরটা থেকে দ্বিতীয় শহরটার শর্টেস্ট পাথ। যখন আমরা গ্রাফ থিওরীর টার্মিনোলজিতে কথা বলি, তখন আমরা শহরগুলোকে শহর না বলে বলি নোড(node), আর পথগুলো পথ না বলে বলি এজ(edge), আর আমরা এই পুরো ম্যাপটাকে বলে গ্রাফ(graph)। টার্মিনোলজি শেখাটা কাজের, কারণ তাহলে তুমি যেই ছেলেটা চাইনিজ ছাড়া আর কিছুতে কথা বলতে পারে না, কিন্তু গ্রাফ থিওরী জানে, তার সাথেও কিছুক্ষণ গ্রাফ থিওরী নিয়ে পটপট করতে পারবা। আমার প্রথম প্রথম ম্যাপটাকে "গ্রাফ" বলে চিন্তা করতে খুব সমস্যা হতো, কারণ আমরা যেটাকে "গ্রাফ" বলে চিন্তা স্কুল কলেজে, সেটা পুরোপুরি আলাদা জিনিস। কিন্তু একটা সময় তুমি এমনিতেই অভ্যস্ত হয়ে যাবা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy