2 Answers
ভাল প্রশ্ন। কেন আপনি বিয়ে করতে যাচ্ছেন নাকি? যাই হোক উত্তরে আসি। বিয়ের পর প্রথম রাতটিই যেকোনও দম্পতির জীবনের সেরা মূহুর্ত৷ বিয়ের পর নবজীবনে পা রেখে একে অপরের সঙ্গে কাটানো প্রথম রাতটিকে ফুলশয্যা বলে। আর স্বাভাবিকভাবেই বিয়ের পূর্বে এই রাত নিয়ে প্রত্যেকটা মানুষই বিভিন্ন রকমের স্বপ্ন দেখেন৷ কিন্তু আপনার সামান্য কিছু ভুলের কারণেই এই রাত সুখকর নাও হতে পারে৷ তাই বিয়ের পর এই রাতের জন্য অবশ্যই চাই পুরুষদের বিশেষ প্রস্তুতি৷ আত্মবিশ্বাসী হোন :বিয়ের জন্য প্রত্যেক পুরুষকেই মানসিকভাবে প্রস্তুত হতে হবে৷ বিয়ের পর জীবনের আমূল পরিবর্তন ঘটে৷ সেকারণেই অনেক পুরুষ নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন৷ কিন্তু নারীরা আত্মবিশ্বাসী পুরুষই বেশি পছন্দ করেন৷ তাই বিয়ের আগের থেকেই নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন৷ সেই সঙ্গে বিয়ে নিয়ে অহেতুক ভীতিও মন থেকে মুছে ফেলুন৷ ভুঁড়ি মেদ কমিয়ে আনুন : নারীরা সুঠাম দেহের পুরুষই বেশি পছন্দ করেন৷ বিয়ের আগে আপনার স্ত্রী যখন আপনার প্রেমিকা ছিলেন তখন হয়ত আপনাকে আনেকবারই ভুঁড়ি বা মেদ ঝড়াতে বলেছেন৷ তখন তার কথা না শুনলেও বিয়ের আগে তার সেই কথা গুলো মেনে নিন৷ সঠিক ব্যায়াম ডায়েট মেনে চলুন৷ চেহারার যত্ন নিন : বিয়ের আগে অবশ্যই প্রয়োজন ঠিকঠাক গ্রুমিংয়ের৷ যতদিন প্রেম করেছেন সেটা জীবনের আলাদা অধ্যায়৷ এবার আপনি বিয়ে করতে চলেছেন, বিয়ের সময়ে বৌয়ের পাশাপাশি আপনিও সমান আকর্ষণীয়৷ সে কারণেই ঠিকঠিক চুলের ছাঁট, ত্বকের যত্ন ও শারীরিক পরিচ্ছন্নতার দিকে নজর দিন৷ বিয়ের রাতে সুগন্ধি ব্যবহার করতে একেবারেই ভুলবেন না৷ জন্ম নিয়ন্ত্রণের বিষয়টা মাথায় রাখুন : জন্ম নিয়ন্ত্রণের বিষয়টাও কিন্তু পুরুষদেরই মাথায় রাখতে হয়৷ কারণ বিয়ের প্রথম রাতে অন্তত এই বিষয়ে স্ত্রীর উপর নির্ভর করবেন না৷ জন্ম নিয়ন্ত্রণের জন্য কোন পদ্ধতি গ্রহণ করবেন সেটি প্রথম রাতে আপনাকেই বেছে নিতে হবে৷ কারণ, ওই দিনে আপনিই একমাত্র যিনি নিজের মত করে বিষয়টি সামলে নিতে পারেন৷ শারীরিক মিলনে মতামত নিন : বিয়ের প্রথম রাতে হয়ত অনেক নারীই শারীরিক মিলনের জন্য মানসিক ভাবে প্রস্তুত হতে পারেন না৷ প্রেম বিবাহের ক্ষেত্রে এই বিষয়টি সহজ হলেও সম্বন্ধ দেখে বিয়ের ক্ষেত্রে নারীদের কাছে এই অনেকসময় সমস্যা হতে পারে৷ সে কারণেই এই বিষয়ে নারীরা মনে মনে তার স্বামী সহযোগিতা আশা করেন৷ তাই বিয়ের প্রথম রাতেই স্ত্রীর উপর জোর ফলাবেন না৷ তাকে মানসিক ভাবে সাহায্য করুন৷ কারণ প্রথম রাতেই জোর করে শারীরিক মিলনে লিপ্ত হলে এর পরের গোটা জীবন স্বাভাবিক নাও হতে পারে৷ উপহার দিন : বিয়ের প্রথম রাতের অভিজ্ঞতাই কিন্তু আপনার গোটা দাম্পত্য জীবন সুখে কাটানোর মূল চাবিকাঠি৷ আর একটা কথা সব পুরুষরাই মানেন স্ত্রীকে খুশি রাখতে না পারলে জীবন সুখের হওয়া সম্ভব নয়৷ সে কারণেই স্ত্রী জন্য আগে থেকেই একটা উপহার কিনে রাখুন৷ আর এটি অবশ্যই বিয়ের প্রথম রাতেই স্ত্রী হাতে তুলে দেবেন৷ এক্ষেত্রে কম দামি জিনিস দিচ্ছেন সেটা মূল বিষয় নয়৷ উপহারের সঙ্গে আপনার ভালবাসা কতটা মিশে রয়েছে সেটাই আসল৷ নতুন জীবনের শুরুতেই আপনার এই ভালবাসার উপহারে মুগ্ধ হবেন আপনার স্ত্রী৷
বিয়ে মানুষের জীবনে অনেক গুরুত পূর্ণ একটি ঘটনা। এখানে একটি ছেলের উপর অনেক দায়িত্ব চলে আসে আর একটি মেয়কে অনেক বেশি sacrifice করতে হয়। আমার মনে হয় প্রথমত ১) আপনাক ভালো ডিসিশন মেকার হতে হবে। ২) বিয়ের পর আপনার জীবনে যে নতন মানুষগুলো আসবে তাদের কাছ থেকে বেশি প্রতাশা করা ঠিক হবে না। কারণ সবকিছু আপনার মনের মত নাও হতে পারে। ৩) খুব বেশি না হলেও একটু মানিয়া নেয়ার অভাস থকলে ভালো হয়। ৪) বিয়ের আগে নতুন পুরিবারকে আপন করে নিতে পারলে অনেক ভালো হয়। এতে আপনি বুজতে পারবেন কার সাথে কোন আচরণ টা করলে সে আপনাকে ভালো ভাবে।