1 Answers
প্রত্যেক নারী মাত্রই অনুমান করতে পারেন যে, গর্ভধারণ একজন মায়ের জন্য কতটা আনন্দের একটা বিষয়। অনেক স্বপ্ন জড়িয়ে থাকে এতে। কিন্তু অনেক সময় সেই স্বপ্নের আকাশে গর্ভপাত নামক ঘনকালো মেঘ দেখা দিতে পারে। অনেক স্বপ্ন অংকুরেই নষ্ট হয়ে যেতে পারে। একজন মায়ের জন্য এই স্বপ্নের অপমৃত্যু অনেক বেদনাদায়ক। আর তাই গর্ভধারণের একদম শুরুর দিকে গর্ভপাত নিয়ে আজকে লিখতে বসেছি।
মেডিকেল বিশেষজ্ঞরা বলেন, মোট গর্ভপাতের ২০% হয়ে থাকে গর্ভধারণের একদম শুরুর দিকে। এমনকি একজন মা প্রেগন্যান্ট কিনা তা সে নিজে জানার বা বোঝার আগেই গর্ভপাত হয়ে যেতে পারে। যেহেতু অনেক মহিলার প্রেগন্যান্সি বোঝার আগেই গর্ভপাত হয়, তাই এটি সম্পর্কে জানা অনেক গুরূত্বপূর্ণ। গর্ভপাত হলো গর্ভধারণের ২০ সপ্তাহের মধ্যে গর্ভপাত হয়ে যাওয়া। বেশিরভাগ ঘটে প্রথম ১৪ সপ্তাহের মাঝে। গর্ভপাতের মেডিক্যাল টার্ম হলো spontaneous abortion.
এখন প্রথমে গর্ভপাতের কারণ বুঝতে গেলে আমাদের জানতে হবে, গর্ভধারণের একেবারে শুরুর দিকে কী ঘটে, একজন মায়ের শরীরে? একজন মা এর ডিম্বাশয় থেকে একটি ডিম বিভিন্ন প্রসেস এর মাধ্যমে বের হয়ে ফেলোপিওন টিউব হয়ে আস্তে আস্তে uterus বা গর্ভাশয়ে আসে। শারীরিক মিলন হলে পিতার sperm বা শুক্রাণুর সাথে ডিম্বাণুর নিষেক হয়। এরপর নিষিক্ত জাইগোটে বিভাজন ঘটে। ৫ দিন পর ব্ল্যাস্টোসিস্ট তৈরি হয়। এটি ১০ দিনের মাথায় গর্ভাশয়ে প্রতিস্থাপিত হয়। তখন একজন মহিলাকে টেকনিক্যালি প্রেগন্যান্ট বলা হয়। এরপর ব্ল্যাস্টোসিস্ট টিশ্যু ভেঙে পুষ্টি নেয়। যদি তখন পর্যাপ্ত পুষ্টি না পায়, তখন গর্ভপাত হয়ে যায়।এছাড়া আরো যেসব কারণ আছে তা নিচে আলোচনা করা হলো।
গর্ভপাতের কারণসমূহ:-
এটির সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হয়, বাচ্চার ক্রোমোজমাল এবনরমালিটির বা অস্বাভাবিকতার কারণে এটি হয়ে থাকে। আর ক্রোমোজমাল এবনরমালিটি হয় ডিম্বাণু অথবা শুক্রাণুতে কোনো সমস্যা থাকলে অথবা জাইগোটে যখন বিভাজন হয়, তখন কোন সমস্যা হলে। এছাড়া, হরমোনাল সমস্যা থাকলে, মায়ের ইনফেকশন থাকলে, অথবা মায়ের কোন অসুখ থাকলে, লাইফ স্টাইল (ধূমপান করা, ড্রাগ এডিক্টেড, পুষ্টিহীনতা, অতিরিক্ত ক্যাফেইন খাওয়া, রেডিয়েশন অথবা বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসলে) জাইগোট ভালোভাবে গর্ভাশয়ে প্রতিস্থাপিত না হলে।
- মায়ের বয়স বেশি হলে বেশি হবার সম্ভাবনা থাকে, (৩৫ এর নিচে ১৫%, ৩৫-৪০ এ ২০-৩০%, ৪৫ এ ৫০% গর্ভপাত হবার সম্ভাবনা থাকে)
- মায়ের ডায়াবেটিস কনট্রোলে না থাকলে।
- যার আগে গর্ভপাত হয়েছে তার ২৫% সম্ভাবনা থাকে।
- হার্ট বা কিডনিতে সমস্যা থাকলে।
- থাইরয়েডে সমস্যা থাকলে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy
