1 Answers
আমরা সবসময় শুনি, হোস্টিং কোম্পানি গুলো তাদের বিজ্ঞাপনের সময় বলে, “৯৯% সার্ভার আপ-টাইম” কিমবা “৯৯.৯% সার্ভার আপ-টাইম”। আমাদের মধ্যে অনেকেই এই সার্ভার আপ-টাইম শব্দ টা বুঝি না। আসুন একটু বুঝে নেওয়ার চেস্টা করি।
“সার্ভার আপ-টাইম” হলো একটি সার্ভার কতক্ষণ চালু বা কার্যক্ষম থাকে তার সময়। আপনার ওয়েবসাইট যে সার্ভার এ হোস্ট করা থাকবে, সেটা যতক্ষণ কার্যক্ষম থাকবে, আপনার ওয়েবসাইট ততক্ষণ ভিজিটর ভিজিট করতে পারবে। অন্য সময় আপনার ওয়েবসাইট লোড হবে না। সুতরাং সার্ভার আপ-টাইম যত বেশি হবে তত ভালো। ১০০% সার্ভার আপ-টাইম আমি আজ পর্যন্ত দেখি নাই। তবে কোনো কোনো হোস্টিং কোম্পানি ৯৯.৯৯৯% পর্যন্ত সার্ভার আপ-টাইম সার্ভিস দেয়।
সার্ভার আপ-টাইম সাধারনত % আকারে পরিমাপ করা হয়। তবে আপনি অঙ্ক কষে সহজেই আপনার ওয়েবসাইট এর সার্ভার আপ-টাইম ও সার্ভার ডাউন-টাইম হিসেব করতে পারবেন। “সার্ভার ডাউন-টাইম” হলো আপনার ওয়েবসাইট কতটা সময় অনলাইন এ থাকবে না বা ডাউন থাকবে। যদি কোনো হোস্টিং কোম্পানি ৯৯% আপ টাইম এর গ্যারান্টি দেয়, তবে বুঝতে হবে, সেখানে আপনার ওয়েবসাইট ১% ডাউন থাকবে। অর্থাৎ প্রায় প্রতি সপ্তাহে আপনার ওয়েবসাইট ১ ঘন্টা, ৪০ মিনিট এবং ৪৬ সেকেন্ড বন্ধ থাকবে বা ডাউন থাকবে। এটা কিন্তু আপনার উপার্জনক্ষম ওয়েবসাইট এর জন্য কোনো অবস্থায় ভালো নয়।
সার্ভার এর আপ টাইম কত হলে, আপনার ওয়েবসাইট কেমন অবস্থায় থাকবে তার একটা সাধারন হিসাব নিচে দেওয়া হল।
- ৯৯% সার্ভার আপ টাইম = আপনার ওয়েবসাইট দিনে ১৪.৪ মিনিট বন্ধ থাকবে
= আপনার ওয়েবসাইট সপ্তাহে ১.৭ ঘন্টা বন্ধ থাকবে
= আপনার ওয়েবসাইট মাসে ৭.২ ঘন্টা বন্ধ থাকবে
- ৯৯.৯% সার্ভার আপ টাইম = আপনার ওয়েবসাইট দিনে ১.৪৪ মিনিট বন্ধ থাকবে
= আপনার ওয়েবসাইট সপ্তাহে ০.১৭ ঘন্টা বন্ধ থাকবে
= আপনার ওয়েবসাইট মাসে ০.৭২ ঘন্টা বন্ধ থাকবে
- ৯৯.৯৯% সার্ভার আপ টাইম = আপনার ওয়েবসাইট দিনে ০.১৪ মিনিট বন্ধ থাকবে
= আপনার ওয়েবসাইট সপ্তাহে ০.০২ ঘন্টা বন্ধ থাকবে
= আপনার ওয়েবসাইট মাসে ০.০৭ ঘন্টা বন্ধ থাকবে
- ৯৯.৯৯৯% সার্ভার আপ টাইম = আপনার ওয়েবসাইট দিনে ০.০১ মিনিট বন্ধ থাকবে (সব চেয়ে কম)
= আপনার ওয়েবসাইট সপ্তাহে ০.০০১ ঘন্টা বন্ধ থাকবে (সব চেয়ে কম)
= আপনার ওয়েবসাইট মাসে ০.০০৭ ঘন্টা বন্ধ থাকবে (সব চেয়ে কম)
যেকোনো হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং নেওয়ার আগে অবশ্যই সার্ভার এর আপ টাইম জেনে নিলে আপনার ওয়েবসাইট এর জন্য ভালো। তবে মাঝে মাঝে সার্ভার এর কেমন আছে তা আপনার ওয়েবসাইট কেমন রানিং আছে তা বুঝে ঠিক করে নিন। ঠিক মত সার্ভার এর আপ টাইম না পেলে হোস্টিং কোম্পানিকে অভিযোগ করুন। অনেক হোস্টিং কোম্পানি নিজের ইচ্ছেমত সার্ভার এর আপ-টাইম উল্লেখ করে। পরে সার্ভার ডাউন থাকলে, মোবাইল বন্ধ করে দেয়। তাই বুঝে শুনে হোস্টিং বেছে নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy