1 Answers

স্মার্টফোনে বাংলার ব্যবহার প্রতিনিয়তই বাড়ছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বাংলা লেখার জন্য রয়েছে অনেক অ্যাপ্লিকেশন। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হলো ‘রিদ্মিক কিবোর্ড’। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে খুব সহজে বাংলা লেখা যায়। তবে নতুন ব্যবহারকারীরা এই অ্যাপটি ব্যবহার করে যুক্তবর্ণ লিখতে গেলে কিছুটা সমস্যার সম্মুখীন হন। এই টিউটোরিয়ালে কিভাবে রিদ্মিকের বাংলা লেআউট ব্যবহার করে সহজে বাংলা যুক্তবর্ণ কিংবা জটিল শব্দ লেখা যায় সেটি দেখানো হলো। চন্দ্রবিন্দু লিখতে হলে ‘qq’ স্পেস করে লিখতে হবে। যেমন : চাঁদ = caqqd , ছোঁয়া = chOqqya ৎ লিখতে হলে TH টাইপ করতে হবে। যেমন : হঠাৎ = hoTaTH হসন্ত লিখতে হলে hs টাইপ করতে হবে। যেমন : আল্লাহ্‌ = allahhs ং লিখতে ng টাইপ করতে হবে। যেমন : বাংলা = bangla ঙ লিখতে Ng টাইপ করতে হবে। যেমন : অঙ্গ = oNggo ঞ লিখতে NG টাইপ করতে হবে। যেমন : মিঞা = miNGa ব-ফলা লিখতে w দিতে হবে। যেমন : শ্বাশ্বত = SwaSwoto/SwaSwt য-ফলা লিখতে y, z অথবা Z টাইপ করতে হবে ( স্বরবর্ণের পরে য-ফলা দিন Z দিয়ে)। যেমন : ব্যবহার = bybohar/bzbohar/bZbohar , অ্যানিমেশন = oZanimeSon রেফ লিখতে (vowel) + rr + (consonant) টাইপ করতে হবে। যেমন : কর্ম = korrmo

3046 views Answered

Related Questions

জটিল গতি কি?
2 Answers 3276 Views

Next steps