1 Answers
লর্ড ক্লাইভের দ্বৈতশাসন ব্যবস্থার মর্মান্তিক ফলাফল হলো ছিয়াত্তরের মন্বন্তর। ইংরেজদের অতিরিক্ত করারোপ, নির্দয়-নিষ্ঠুর শাস্তির মাধ্যমে তা আদায়ের ফলে দেশের উৎপাদন ও অর্থনীতি ভেঙে পড়ে। তদুপরি অবৈধভাবে খাদ্য গুদামজাত ও বিদেশে পাচার করার ফলে বাংলা ১১৭৬ সনে (১১৭০খ্রি.) এদেশে এক মারাত্মক দুর্ভিক্ষ বা মন্বন্তর দেখা দেয়। লাখ লাখ লোক এ সময় না খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইতিহাসে এটি ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।
1984 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy