1 Answers
Slot এর মানে জানা আছে নিশ্চয়ই? তারপরও বলি। Slot মানে হল এমন কিছু যেখানে আপনি কোন কিছু সংযুক্ত করতে পারবেন। যেমন পিসির Mainboard এ RAM এর জন্য Slot থাকে। এবারে আসুন Dedicated এর ব্যাপারে। Dedicated মানে হল এমন কিছু যেটা কোন নির্দিষ্ট কাজের জন্য তৈরী করা কিছু। যেমন অনেক মোবাইলে গান শোনার জন্য আলাদা কিছু বাটন দিয়ে দেয়। ফিচারে লেখা থাকে Dedicated Music Keys. একই ভাবে কোন স্লট যদি কোন কাজের জন্য বিশেষভাবে বরাদ্দ করা থাকে তখন আপনি সেটাকে Dedicated Slot বলতে পারেন। যেমন Graphics Card এর slot. এটাকে Dedicated Slot বলা যায়। আবার ধরুন আপনার ফোনে 2 টা সিম স্লটের সাথে মেমরীর জন্য আলাদা স্লট দিল। তখন সেই স্লটটিকে আপনি Dedicated বলতে পারেন। কারণ ওটা দেয়া হয়েছে শুধু Memory Card ব্যবহার করার জন্যই। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy