1 Answers
যখন দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অর্থ সরবরাহ হয়ে যায় অর্থাৎ Money Supply বেড়ে যায় তখন সেটাকে মূদ্রাস্ফীতি বা Monetary Inflation বলে। আর মূল্যস্ফীতি মানে হল জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। যেটাকে বলে Price hike/ Inflation. যদিও এই দুটো Concept ভিন্ন কিন্তু এদের মধ্যে বেশ গভীর সম্পর্ক রয়েছে। ধরুন দেশে টাকার পরিমাণ হুট করে বেড়ে গেল। মানুষের হাতে হাতে নগদ টাকার পরিমাণ বেড়ে গেল। তখন কি হবে? আপনার যদি 1 কেজি রসুনে মাস যায় আপনি ভাববেন 2 কেজি কিনে নেই। টাকা তো আছেই। বার বার বাজারে আসতে ভাল লাগেনা। তো এইভাবেই বাকি সব পণ্যের বেলায়ও আপনি হয়তো কিছুটা এমন আচরণ করবেন। আর শুধু আপনিই তো দেশের একমাত্র মানুষ না। দেশের বাকিদের হাতে টাকা থাকলে তারাও একই কাজ করবে। এইভাবেই মূদ্রাস্ফীতির সাথে সাথে জিনিস পত্রের দাম ও বেড়ে যেতে পারে। কিন্তু জিনিসপত্রের দাম বাড়ার পেছনে সবসময় মূদ্রাস্ফীতি দায়ী না। এখন যেমন পেঁয়াজের দাম বেড়ে গেল এর পেছনে আছে অসাধু ব্যবসায়ীরা। তারা সিন্ডিকেট করে এবং অতিরিক্ত লাভের আশায় এই কাজ করেছে। এবং নানান বাহানায় বেশি দামে পেঁয়াজ আমদানী করার নামে তারা বিদেশে অর্থ পাচাড়ে লিপ্ত আছে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy