সিজদাহ্ সাহু কি?

মাগরিবের এক রাকাত নামায এর পর নামায ধরেছি। তৃতীয় রাকাতে বসার পর সবাই তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসূরা পড়ছে। আমি কি পড়ব?
2805 views

2 Answers

আপনিও তাদের সাথে সাথে তাশাহুদ দুরুদ দোয়া মাসুরা পরবেন সালাম ফিরালে আপনি দাড়িয়ে বাকি রাকাত আদায় করে নিবেন। আর সিজদাহ সাহু হচ্ছে নামাজের মধ্যে কোন ওয়াজিব ছুটে গেলে অতিরিক্ত সিজদাহ করা।

2805 views Answered

আপনি যে অবস্থায় আছেন, সেটাকে আরবিতে মাসবুক বলে। তাই, কেউ যদি মাগরিবের জামাতের নামাযে ১ম রাকাত না পায়, তাহলে জামাতের শেষ রাকাতে সে শুধু তাশাহুদ পড়ে চুপ থাকবে এবং ইমাম সাহেবের ২য় সালাম ফেরানোর পর উঠে দাঁড়াবে (এটা উত্তম)। তবে ১ম সালাম ফেরানোর পরও উঠতে পারবে। তারপর, যথারীতি সূরা ফাতিহা ও অন্য একটি সূরা মিলিয়ে, রুকু-সিজদা করে তাশাহুদ, দুরুদ শরিফ পড়ে সালাম ফেরাবে। আর, সাহু সিজদা হলো, নামাযের মধ্যে কোনো ওয়াজিব ভুল বশত ছুটে গেলে, নামাযের শেষ বৈঠকে তাশাহুদ পড়ে শুধু ডানে সালাম ফিরিয়ে দুটি সিজদা দেওয়াই হচ্ছে সিজদায়ে সাহু।

2805 views Answered

Next steps