1 Answers

সমুদ্র উপকূলে ও উপকুলের কাছে নদনদীতে জোয়ার ভাটার প্রভাব বেশি । জোয়ার ভাটার নিম্নলিখিত ফলাফল গুলি :- • জোয়ারভাটার সুফল: ১) জোয়ারের ফলে নদীর জল নির্মল থাকে । ২) জোয়ার ভাটার ফলে নদী থেকে আবর্জনা সমুদ্রে গিয়ে পড়ে । ফলে ভাটার টানে নদী আবর্জনা ও পলিমুক্ত হয় । ৩) জোয়ারের জলের টানে নদী-মোহনায় সঞ্চিত পলিমাটি সমুদ্রের দিকে চলে যায় ও নদী মোহনা পলিমুক্ত হয় এবং বদ্বীপ গঠনে বাধা পড়ে । ৪) জোয়ারের জল নদী-খাতে ঢুকে এর বিস্তার ও গভীরতা বৃদ্ধি করে, ফলে বড় বড় সমুদ্রগামী জাহাজ দেশের অভ্যন্তরে নদী-বন্দরে ঢুকতে পারে ও ব্যবসা-বাণিজ্যের সুবিধা হয় । যেমন জোয়ারের সময় হুগলী নদীর মধ্য দিয়ে বড় বড় জাহাজ কলকাতা বন্দরে আসে । ৫) আজকাল উন্নত দেশগুলিতে জোয়ারের জলকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় । • জোয়ারের কুফল: ১) জোয়ারের জল অনেক সময় নদী মোহনার পলি তুলে নিয়ে দেশের অভ্যন্তরে নদীগর্ভে জমা করে নদীর গভীরতা কমিয়ে ফেলে । ২) জোয়ারের ফলে নদীর মিষ্টি জল লবণাক্ত হয়ে যাওয়ায় তা খাওয়া ও সেচের কাজে অনুপযুক্ত হয়ে পড়ে । ৩) প্রবল জোয়ারের ফলে নদীতে যে জলস্ফীতি ঘটে তার ফলে অনেক সময় নদী তীরের চাষ-আবাদ ও বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতি হয় । ৪) প্রবল জোয়ারের ফলে নদীতে বান আসলে তার ফলে নৌকাডুবি এবং জীবন হানির সম্ভাবনা থাকে ।

3111 views

Related Questions