1 Answers
ফ্লাগশিপ স্মার্টফোন বলতে বোঝায় সেসব ফোনকে যেগুলো সবচেয়ে উন্নত মানের স্পেক এবং সর্বশেষ প্রযুক্তিতে তৈরি করা হয়। অর্থাৎ বিশ্বের সবচেয়ে বৃহৎ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলি তাদের সর্বোচ্চ পরিমাণ হার্ডওয়ার আর সফটওয়ার এর সমন্ময়ে যেসব ফোন তৈরি করে সেগুলোই ফ্লাগশিপ ফোন। যেমন: বর্তমান বাজারে থাকা স্যামসাংএর গ্যালাক্সি S 9/S9 Plus এবং গ্যালাক্সি Note 9, গুগলের Pixel 3/3XL, অ্যাপল এর iPhone XS/ XS MAX ইত্যাদি। অর্থাৎ এসব ফোনগুলো টপ স্পেক যুক্ত হয়। এবং এদের স্পেসিফিকেশনের সাথে এদের দামও হয় অনেক বেশি। তাছাড়া এসব ফোনের লঞ্চ নিয়ে সারা বিশ্বে ধুমধাম পরে যায়। মোটকথা স্মার্টফোন জগতের শীর্ষের চূড়ায় থাকে এসব ফোন। তাই এধরনের ফোনগুলো ফ্লাগশিপ লেভেলের ফোন বলা হয়।
2898 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy