1 Answers
গণপূর্ত অধিদপ্তরের কার্যক্রম পরিচালনার জন্য যে ভবন তাকে পূর্ত ভবন বলে৷ পূর্ত ভবনের কাজ বলতে গণপূর্ত অধিদপ্তরের কার্যক্রমকে বুঝায়৷
গণপূর্ত অধিদপ্তরের কার্যক্রম
পিডব্লিউডির অবদানের মধ্যে রয়েছে জাতীয় উন্নয়ন, জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য সকল ধরনের ভৌত ও সামাজিক অবকাঠামো নির্মান। এর কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্ত্রিত। পিডব্লিউডির প্রধান দায়িত্বগুলো নিচের তালিকায় দেখানো হয়েছে। এটা উল্লেখ করে প্রয়োজন যে, প্রায় সকল সরকারী অবকাঠামো প্রকল্পের স্থাপত্য পরিকল্পনা ও নকশা, পিডব্লিউডির সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শক্রমে স্থাপত্য অধিদপ্তর করে থাকে।
গণপূর্ত বিভাগের কাজের ক্ষেত্র:
- ডিপোজিট কাজের ভিত্তিতে অন্যান্য সংস্থার জন্য ভবন নির্মান
- পাবলিক পার্কের রক্ষনাবেক্ষণ
- সরকারী ভবন নির্মান ও রক্ষনাবেক্ষণের জন্য মুল্য সূচী ও বিশ্লেষণ সূচী প্রনয়ন
- সওজ, টিএন্ডটি ও ডাকবিভাগ ব্যতীত অনন্য সরকারী ভবনের নকশা প্রনয়ন ও নির্মান
- জাতীয় স্মৃতিসৌধ নির্মান
- সরকারী ভবন মেরামত ও রক্ষনাবেক্ষণ
- বুক অফ স্পেসিফিকেসন এবং কোড অফ প্রাকটিস প্রনয়ন
- নির্মান কাজের জন্য ভূমি অধিগ্রহণ
- নির্মান কাজের জন্য যন্ত্রপাতি ও নির্মান সামগ্রী ক্রয়
- ভূমি ও সম্পত্তির মুল্যনির্ধারণ এবং মানসম্মত ভাড়া নির্ধারণ৷
4911 views
Answered