2963 views

3 Answers

এটি এক ধরনের প্রোগ্রামিং লেঙ্গুয়েজ আপনাকে কী বোঝাতে পেরেছি

2963 views

সি++(উচ্চারণ: সি প্লাস প্লাস) একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংভাষা। ১৯৮০সালে বিয়ারনে স্ট্রোভস্ট্রুপ(Bjarne Stroustrup) যুক্তরাষ্ট্রের এটিএন্ডটি বেল ল্যাবরেটরিতে(AT&T Bell Laboratory) এটি ডেভেলপ করেন। মূলত সিমুলা৬৭এবং সিপ্রোগ্রামিং ভাষার সুবিধাজনক বৈশিষ্ট্যগুলোর সমন্বয় সাধন করে সি++ তৈরি হয়। এটি একটি মধ্যম শ্রেণীর প্রোগ্রামিং ভাষা যাতে উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর ভাষাগুলোর সুবিধা সংযুক্ত আছে। এটি সর্বকালের অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাএবং সফটওয়্যারশিল্পে এটি বহুল ব্যবহৃত হয়। যেমন- সিস্টেম সফটয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ডিভাইস ড্রাইভার, এম্বেডেড সফটওয়্যার, উচ্চ মানের সার্ভার ও ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন, বিনোদন সফটওয়্যার যেমন- ভিডিও গেম ইত্যাদি ক্ষেত্রে সি++ ব্যবহৃত হচ্ছে। সি++ এর বিভিন্ন মুক্ত এবং মালিকানাধীন কম্পাইলারআছে যা বিভিন্ন দল যেমন- জিএনইউ প্রকল্প, মাইক্রোসফট, ইন্টেলএবং বোরল্যান্ডসরবরাহ করে। সি++ পরবর্তী সময়ে বিভিন্ন প্রোগ্রামিং ভাষাকে প্রভাবিত করেছে যার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হচ্ছে জাভা।

2963 views

"++" হলো একটি অপারেটর যা চলকের মানকে পূর্বের তুলনায় এক গুণ বাড়িয়ে দেয়।সি++ ভাষার জন্ম মূলত সি ভাষা থেকে।অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং(OOP) করার প্রয়োজনে তৈরি হলেও,যে কোনো প্রোগ্রাম সি++ ভাষায় রচনা করা যায়। সি এর চেয়ে সি++ এ প্রোগ্রাম লেখা অনেক কষ্টকর,কিন্তু বড় আকারের সফটওয়্যার উন্নয়নে সি++ বহুলভাবে ব্যবহৃত হয়।1980 সালে বেল ল্যাবরেটরিতে সি++ ভাষার জন্ম হয়।

2963 views