বিবাহ পড়ানোর নিয়ম কি?
আমি একজন সাধারণ আলেম আমি একটি মসজিদে চাকরি করি সেখানে একটা বিবাহ পড়াই বিবাহ পড়ানোর সুরত ছিল এই যে মেয়ে একটা ঘরের মধ্যে ছিল আর ছেলে ছিল স্টেজে তো প্রথমে আমি মেয়ের কাছে গিয়ে সাক্ষীদের সামনে বলি যে অমক গ্রামের অমক ছেলে এতো টাকা মোহরানা ধার্য করিয়া তোমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে তুমি তাকে স্বামী বলে কবুল কর। তখন সে বলেছে কবুল। তারপর ছেলের কাছে গিয়ে সাক্ষীদের সামনে বলেছি যে অমক গ্রামের অমক মেয়েকে এতো টাকা মোহরানা ধার্য করিয়া বিবাহের প্রস্তাব দেওয়ায় সে আপনাকে স্বামী বলে কবুল করে নিয়েছে আপনি তাকে স্ত্রী বলে কবুল করে নেন। তখন ছেলে বলেছে কবুল করলাম।
এখন আমার জানার বিষয় হলো উক্ত বিবাহটা কি সহিহ হয়েছে? জানালে উপকৃত হতাম। কারণ এটা নিয়ে আমি অনেক দুশ্চিন্তায় আছি যে বিবাহ হলো কি হলো না। দয়া করে জানাবেন।
2 Answers
জ্বি, চিন্তার কারণ নাই। বিবাহ শুদ্ধ হয়েছে। বিবাহের জন্য প্রয়োজন ছেলে বা মেয়ের পক্ষ থেকে ইজাব (প্রস্তাব) যা আপনি মেয়ের কাছে গিয়ে ছেলের প্রস্তাবটি বলেছেন। অতপর অপর পক্ষ কবুল (প্রস্তাব গ্রহন) করা। যা মেয়ে ইজাব কবুল করেছে।
সংক্ষেপে: বিয়ের রুকন হচ্ছে ইজাব ও কবুল
আর শর্ত হচ্ছে- দুইজন পুরুষ স্বাক্ষী হিসাবে উপস্থিত থাকা অথবা দুজন নারী ও একজন পুরুষ। সূত্র- এখানে অথবা দাখিল আলিমের ফিকহ বইটির নিকাহ অধ্যায় দেখুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy