নীল তিমি গেম টা কি?

আসলে কি গেম টা মানুষের মৃত্যু কামনা করে? 

3813 views

1 Answers

Blue Whale বা নীল তিমি গেমটি কিছু বিকৃতমস্তিষ্কের মানুষদের দ্বারা পরিচালিত। 

বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে এরা হতাশাগ্রস্ত কিশোরদের টার্গেট করে, ব্যক্তিগত বার্তার মাধ্যমে তাদের মনের অবস্থা যাচাই করে। ডিপ্রেশন লেভেল তাদের মনমতো হলে ভিকটিমকে তারা একটি গোপন গ্রুপে যুক্ত করে। সেখান থেকে গেমের নামে ভিকটিমদের একে একে প্রায় ৫০টি টাস্ক দেয়া হয়। এসব টাস্কের মধ্যে উল্লেখযোগ্য হলো- হাত কেটে কোনো কিছু আঁকা, ভোররাতে উঠে এডমিনদের পাঠানো ভয়ঙ্কর ভিডিও দেখা, উঁচু বিল্ডিং এর প্রান্তে দাঁড়িয়ে থাকা, নিজের শরীরের বিভিন্ন অংশে আঁচড় কাটা ইত্যাদি। সবশেষে ফাইনাল টাস্ক হিসেবে তাদের আত্মহত্যা করতে বলা হয়।

3813 views Answered

Related Questions

Next steps