1 Answers

নিছক চিত্তবিনোদনের উদ্দেশ্যে দাবা খেলা হারাম নয়। হাদীস শরীফে দাবা খেলা বলতে যা বুঝাচ্ছে তা হল পাশা খেলা। পাশা খেলা অনেক প্রাচীন কাল থেকেই আরব বিশ্ব ও ভারত বর্ষে চলে আসছে। মহাভারতে পাশা খেলায় হারার পর দ্রোপদ্রীকে লাজ্ঞিত করার কথা আমরা সবাই জানি। পাশা খেলা একটা পুরাটাই জুয়া বা বাজি। আর দাবা খেলায় যদি জুয়া বা বাজির সংমিশ্রন না হয় তবে দাবা খেলাতে দোষের কিছু নাই। আর নির্দেশমূলক হাদীস গুলির সরাসরী অর্থ নিতে ইসলামে নিষেধ আছে। এর জন্য আপনাকে দেখতে হবে ফিকাহ শাস্ত্র কি বলে। কারন অনেক সহীহ হাদীসই পরে মানসুখ বা রহিত হয়ে গেছে। যেমন সহীহ হাদীসে জমি বর্গা দেয়া না দেয়ার ব্যাপারে দুই ধরনের কথাই আছে। এখন আপনাকে দেখতে হবে কোন পদ্ধতিতে জমি বর্গা দেয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন। আবার নামাযে রাফেদাইন বা বারবার হাত ছাড়ার ব্যাপারে অনেক সহীহ হাদীসে পরবর্তীতে নিষেধ করা আছে। আর সর্বশেষ যে হাদীস গুলি এসেছে তা পূর্ববর্তী হাদীস গুলির নির্দেশ কে মানসুখ বা রহিত করে দিয়েছে। বিস্তারিত জানার জন্য দেখুন তাকী উসমানির মাযহাব কি ও কেন বইটি। 

2497 views Answered

Related Questions

Next steps