মানুষের দুইবার জন্ম হয় কি?
আজ একটা ভিডিও ইউটিউবে দেখলাম যে, একটা ছেলে
১৯৯৬ সালের ১১ জানুয়ারি রাশিয়ায় জন্ম গ্রহণ করে। কিন্তু,
সে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই সাধারণ শিশু থেকে একদম আলাদা ছিল বলা হয়। ছেলেটির নাম Robiska, তার মায়ের
নাম জানা নেই, তবে তিনি একজন নার্স ছিলেন। তার, মা
একজন নার্স হওয়ার কারণে, তিনি তার জন্মের পর থেকেই লক্ষ্য করেন যে, সে লাইট, ফ্যান ইত্যাদি জিনিসের নাম বলতে পারে। সে যখন এক বছরের শিশু, তখন সে নাকি পত্রিকাও পড়তে পারতো। আর, কিন্ডারগার্টেনে তাকে ভর্তি করানো হলে, সে তার চেয়ে দুই বছর বড় শিশুর সাথে পাল্লা দিত। এভাবে, আরো কত কিছু।
শিশুটি দাবি করে যে, সে এই পৃথিবীতে আসার আগে মার্সে ছিল। তাই, সে দুইবার জন্ম লাভ করে।
আমি জানতে চাই, এটা কি সত্যি আর এই খবর সম্বন্ধ্যে আপনি কি জানেন???
1 Answers
ইউটিউবে এমন ভিডিও আছে যেখানে মানুষ নিজেকে ভবিষ্যৎ থেকে আসা টাইম ট্রাভেলার দাবি করছে।
বিদ্যুৎ ছাড়া বাতি জ্বালানোর ভিডিও আছে।
ঠিক পাশেই বজ্রপাত হওয়ার পরও অক্ষত থাকার ভিডিও আছে।
হাজারটা ভিডিও আছে যেখানে জীবিত সেলিব্রেটিদের মৃত বলা হচ্ছে।
কন্সপাইরেসি ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে যে পৃথিবীর শাসন ক্ষমতার অধিকারী সকল ব্যক্তি অতিমানব/এলিয়েন কর্তৃক নিয়ন্ত্রিত।
শত শত ভিডিও আছে যেখানে প্রমাণ (!) করা হয়েছে যে পৃথিবী সমতল এবং মানুষ চাঁদে যায়নি।
আপনি যদি উপরের সবগুলো তথ্য সত্যি মনে করেন তাহলে আপনার জন্য এটাও সত্যি যে রাশিয়ার ঐ ব্যক্তি দুইবার জন্মগ্রহণ করেছেন।
ওয়েট করেন, ভবিষ্যতে হয়তো আবার জন্মাবে :/
আর যেহেতু বিজ্ঞান বিভাগে প্রশ্ন করলেন তাই বলছি- "মানুষ মরার পর মাটিতে মিশে অণুজীবের খাদ্য, কয়লা অথবা পেট্রোলিয়ামজাতীয় জ্বালানিতে পরিণত হয়, পুনরায় জন্ম নেয়ার প্রশ্নই ওঠেনা।
যখন কোনো অদ্ভুত কিছু ঘটবে আপনি তা সবার আগে মেইনস্ট্রিম মিডিয়ায় দেখতে পাবেন, সোশ্যাল প্লাটফর্মে নয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy