আর্য সমস্যা কি?

#সাধারণ জ্ঞান
2718 views

1 Answers

 আর্যদের আদি নিবাস কোথায় ছিল এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে পরস্পর বিরােধী মতপার্থক রয়েছে। এই প্রসঙ্গে মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, ইউরােপের বিভিন্ন অঞ্চল, উত্তরমেরু ও ভারতবর্ষের কথা আলােচিত হয়ে থাকে। তবে কেউ বলেন আর্যরা এদেশীয়। এদেশ থেকে বিদেশে গিয়েছিল, তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে ধরে নেওয়া হয় মধ্য এশিয়ার কিরঘিজ স্থান ছিল আর্যদের আদি নিবাস, তাই আর্যদের আদি নিবাস সম্পর্কে ঐতিহাসিক মহলে যে মতভেদ ও সমস্যার সৃষ্টি হয়েছে তাই আর্য সমস্যা নামে পরিচিত।

2718 views Answered

Related Questions

Next steps