দশ রাজার যুদ্ধ কি?

#সাধারণ জ্ঞান
4234 views

1 Answers

ঋকবেদে দশ রাজার যুদ্ধ কাহিনি লিপিবদ্ধ রয়েছে। ঋকবেদের উপনিষদ অনুযায়ী রাজা দিবােদাসের পুত্র রাজা সুদাস ছিলেন ভরত গােষ্ঠীর রাজা। সুদাস - এর পুরােহিত ছিলেন বিশ্বামিত্র। বিশ্বামিত্রের কাজে অসন্তুষ্ট হয়ে সুদাস বিশ্বামিত্রের পরিবর্তে বশিষ্ঠ্যকে প্রধান পুরােহিত পদে নিয়ােগ করেন। এতে অসন্তুষ্ট হয়ে বিশ্বামিত্র দশটি আর্য উপজাতি দশ রাজার জোট গড়ে সুদাসকে আক্রমন করেন। বহু বাধা বিপত্তির পর সুদাস যুদ্ধে জয়লাভ করেন। এটি দশ রাজার যুদ্ধ নামে পরিচিত। এই জোটের অন্যতম ছিল অনু, পুরু, যদু, তুৰ্বশ, সঞ্চয় প্রভৃতি।

4234 views Answered

Next steps