1 Answers
যক্তিগত বিমার বেলায় একটি প্রকল্পের মাধ্যমে এক জনেরই বিমা করা হয়। পলিসি আপনার হলে, প্রিমিয়াম দেবেন শুধু আপনি। তেমনই কভারেজ কিংবা ম্যাচিওরিটির টাকার হকদারও আপনি অথবা আপনার নমিনি। গোষ্ঠী বিমার ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। এখানে একই পলিসির জন্য প্রিমিয়াম দেন বেশ কয়েক জন। তেমনই কভারেজও পান তাঁরা সকলে। অফিস-কাছারিতে এ ধরনের বিমা এখন বহুল প্রচলিত। আগেই বলেছি, এ ধরনের বিমায় প্রিমিয়ামের অঙ্ক তুলনায় অল্প। তাই গোষ্ঠীর সদস্য সংখ্যা একেবারে কম হলে, বিমা সংস্থার পক্ষে লাভের মুখ দেখা শক্ত। সেই কারণে সাধারণত কমপক্ষে ৫০ জনকে নিয়ে এক একটি গোষ্ঠী তৈরি করা হয়। তবে কিছু ক্ষেত্রে সদস্য সংখ্যা তার কমও হতে পারে।
3357 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy