1 Answers
ভুজ শব্দের বাংলা অর্থ ভুজ [ bhuja ] বি. 1 হাত, বাহু (ভুজবন্ধন, ভুজপাশ); 2 (জ্যামি.) ত্রিকোণ চতুষ্কোণ প্রভৃতি ক্ষেত্রের সীমা নির্দেশক সরলরেখা ত্রিভুজ, চতুর্ভুজ)।;[সং. √ ভুজ্ + অ]।;ভুজপাশ, ভুজবন্ধন বি. বাহুর বেষ্টন, আলিঙ্গন।;ভুজবল বি. দেহের শক্তি।;[ভুজ্] (বিশেষ্য) ১ হস্ত; বাহু। ২ (জ্যামিতি) যে সরলরেখা কোনো ক্ষেত্রের সীমা নির্দেশ করে; কোনো ক্ষেত্রের সীমা নির্দেশকারী সরলরেখা (ত্রিভুজ)। ৩ ভূর্জপত্র। □(বিশেষণ) ভুজবিশিষ্ট। ভুজকোটর (বিশেষ্য) কক্ষ; বগল। বগলদণ্ড (বিশেষ্য) শক্ত সুদৃঢ় বাহু (পুরুষের)। ভুজপাশ, ভুজবন্ধ, ভুজবন্ধন (বিশেষ্য) আলিঙ্গন; বাহুবেষ্টন; বাহুবন্ধন (শহরটি জড়িয়ে ধরে আছে ভুজবন্ধের মত করে-কাজী নজরুল ইসলাম)। ভুজবল (বিশেষ্য) বাহুবল; দেহের শক্তি। ভুজমধ্য (বিশেষ্য) ১ ক্রোড়; কোল। ২ বক্ষঃস্থল। ভুজলতা (বিশেষ্য) লতার মতো কমণীয় ও সুন্দর বাহু (বিশেষত নারীর)। ভুজশির (বিশেষ্য) স্কন্ধ। ভুজস্তব্ধ (বিশেষ্য) বাহুচালনার শক্তিরহিত (ভজিস্তম্ভ কন্ঠরোধ ব্যাসের হইল-ভারতচন্দ্র রায়গুণাকর)। ভুজাকুন্ঠ (বিশেষ্য) হাতের নখ। ভুজাগ্র (বিশেষ্য) হাত; হস্ত; কর। ভুজাদল (বিশেষ্য) হাত। ভুজান্তর, ভুজান্তরাল (বিশেষ্য) ১ অন্যবাহু। ২ বক্ষঃস্থল। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্+অ(ঘঞ্)};