1 Answers
মুখ শব্দের বাংলা অর্থ মুখ [ mukha ] বি. 1 মুখমণ্ডল, বদন, আনন (নতমুখ); 2 মুখবিবর, শরীরের যে বহিরঙ্গ দিয়ে খাদ্যবস্তু ভিতরে প্রবেশ করে (খাবার মুখে দেওয়া, মুখশুদ্ধি); 3 বাক্য, ভাষা, বাক্প্রণালী, কথা (দুর্মুখ, মুখ খারাপ করা); 4 প্রবেশপথ (গুহামুখ); 5 সম্মুখভাগ (ফোড়ার মুখ); 6 মোহানা (নদীর মুখ); 7 ডগা, আগা. অগ্রভাগ (ছুঁচের) মুখ); 8 প্রান্ত (রাস্তার মুখে); 9 আরম্ভ, সূত্রপাত (উন্নতির মুখে, মুখবন্ধ); 10 আক্রমণ, বিরুদ্ধতা বিপদের মুখে); 11 অভিমুখে (ঘরমুখো)।;☐ বিণ. প্রধান (মুখপাত্র)।;[সং. √ খন্ + অ, মু আগম]।;মুখআলগা বিণ. কোনোকথা বলতে বাধে না এমন।;মুখ উজ্জ্বল করা ক্রি. বি. গৌরবান্বিত করা।;মুখকমল বি. পদ্মফুলের মতো সুন্দর মুখ।;মুখ করা ক্রি বি. তিরস্কার করা।;মুখ খারাপ করা ক্রি. বি. অশ্লীল বাক্য বলা।;মুখখিস্তি বি. অশ্লীল বাক্য; অশ্লীল কথাবার্তা।;মুখ খোলা ক্রি. বি. নীরব থাকার পর কথা বলা বা প্রতিবাদ করতে শুরু করা।;মুখগহ্বর বি. মুখে খাদ্যাদির প্রবেশপথ।;মুক গোঁজা করা ক্রি. বি. অভিমানাদির জন্য মুখ ভার করা বা গোমড়া করা।;মুখচন্দ্র বি. চাঁদের মতো সুন্দর মুখ।;মুখচন্দ্রিকা বি. 1 মুখের জোত্স্না অর্থাত্ মুখের সুন্দর দীপ্তি; 2 বরকন্যার শুভদৃষ্টি।;মুখ চলা ক্রি. বি. কথা গালাগালি বা আহার চলতে থাকা (কাজও করছে, মুখ ও চলছে)।;মুখ চাওয়া ক্রি. বি. 1 কারও সাহায্যের প্রত্যাশী হওয়া; 2 সম্মান রক্ষা করা (তোমার মুখ চেয়ে একাজ করেছি)।;মুখচাপা বিণ. সহজে কথা বলে না বা গুপ্ত কথা প্রকাশ করে না এমন।;মুখ চুন করা ক্রি. বি. ভয়লজ্জাদি হেতু মুখ বিবর্ণ করা।;মুখচোরা বিণ. লাজুক; কথা বলতে বা অলাপ করতে অপটু।;মুখচ্ছটা, মুখচ্ছবি বি. মুখমণ্ডলের সৌন্দর্য।;মুখ ছোটা ক্রি. বি. মুখ থেকে প্রচুর গালিগালাজ বা বক্তৃতা বার হওয়া।;মুখ ছোটানো ক্রি. বি. প্রচুর গালিগালাজ করা; অনর্গল বক্তৃতা করা।;মুখঝামটা, মুখনাড়া বি. মুখভঙ্গিসহ গালিগালাজ বা তিরস্কার।;মুখ টিপে হাসা ক্রি. বি. অপ্রকাশ্যে বা মুখ বুজে হাসা।;মুখ তুলে চাওয়া ক্রি. বি. প্রসন্ন বা অনুকুল হওয়া।;মুখ থাকা ক্রি. বি. সম্মান বজায় থাকা।;মুখ থুবড়ে পড়া ক্রি. বি. উপুড় হয়ে বা হুমড়ি খেয়ে পড়া।;মুখ দেখা ক্রি. বি. 1 বিবাহের পূর্বে বর বা কনেকে আশীর্বাদের জন্য দেখা; 2 চেহারা দেখা (পয়সার মুখ দেখা)।;মুখ দেখাতে না পারা ক্রি. বি. লজ্জায় সংকুচিত হওয়া।;মুখপত্র, মুখপাত বি. 1 ভূমিকা; প্রস্তাবনা; 2 সূত্রপাত; 3 কোনো দল বা সম্প্রদায়ের বক্তব্যসংবলিত প্রচারপত্র ইশতিহার বা পত্রিকা।;মুখপদ্ম-মুখকমল -এর অনুরূপ।;মুখপাত্র বি. দল বা সম্প্রদায়ের প্রধান ব্যক্তি বা প্রতিনিধি।;মুখপোড়া বি. (গালিবিশেষ) হনুমান।;মুখ ফসকানো ক্রি. বি. অসতর্কতাবশত বলে ফেলা।;মুখ ফেরানো ক্রি. বি. প্রতিকূল হওয়া, বিমুখ হওয়া।;মুখ ফোটা ক্রি. বি. মুখ থেকে কথা বার হওয়া।;মুখফোড়া বিণ 1 স্পষ্টবক্তা; 2 দুর্মুখ।;মুখ ফোলানো ক্রি. বি. (অভিমান বা অসন্তোষের জন্য)। মুখ গোমড়া করা।;মুখবন্ধ বি. ভূমিকা।;মুখ বন্ধ করা, মুখ বোজা ক্রি. বি. কথা না বলা, কথা বলা বন্ধ করা।;মুখব্যাদান বি. হাঁ করা।;মুখভঙ্গি বি. মুখবিকৃতি, ভেংচি।;মুখ ভার করা — মুখ ফোলানো ও মুখ গোঁজা করা-র অনুরূপ।;মুখমণ্ডল বি. ললাট থেকে চিবুক পর্যন্ত সমস্ত মুখ।;মুখ মারা ক্রি. জিহ্বার স্বাদগ্রহণক্ষমতা নষ্ট করা বা আহারে অরুচি জন্মানো।;মুখমিষ্টি বি. মধুর ভাষা বা কথা।;☐ বিণ মধুরভাষী।;মুখরক্ষা বি. সম্মানরক্ষা।;মুখ রাখা ক্রি. বি. সম্মান বাঁচানো।;মুখরুচি বি. মুখের সৌন্দর্য।;মুখরোচক বিণ. সুস্বাদু।;মুখ শুকানো ক্রি. বি. ভয় বা অন্য কোনো কারণে মুখমণ্ডল বিবর্ণ বা ম্লান হওয়া।;মুখশুদ্ধি বি. (সচ. ভোজনের পরে) মশলা পান ইত্যাদি, যা চিবিয়ে মুখের দুর্গন্ধ বা অরুচি নাশ করা হয়।;মুখশ্রী বি. মুখমণ্ডলের লাবণ্য।;মুখসর্বস্ব বিণ. কেবল কথা বলতেই পটু এমন (অর্থাত্ কাজে পটু নয়)।;মুখসাপটা বি. কথা বলা, বাক্যস্ফূর্তি।;মুখ সামলানো ক্রি. বি. সতর্ক হয়ে কথাবার্তা বলা।;মুখ সেলাই করে দেওয়া ক্রি. (আল.) কথা বলতে না দেওয়া, স্তব্ধ করে দেওয়া।;মুখস্হ বিণ. কণ্ঠস্হ, স্মৃতিগত; এমনভাবে আবৃত্তি করা সম্ভব (মুখস্হ বিদ্যা)।;মুখ হওয়া ক্রি. বি. 1 ফোড়া ইত্যাদি থেকে পুঁজ রক্ত প্রভৃতি নির্গমনের ছিদ্র হওয়া; 2 তিরস্কার বা গালিগালাজ করার স্বভাব হওয়া (ছেলেটার খুব মুখ হয়েছে)।;মুখে আগুন মৃত্যুকামনা-সূচক গালিবিশেষ।;মুখে আনা ক্রি. বি. উচ্চারণ করা, বলা।;মুখে আসা ক্রি. বি. বলার প্রবৃত্তি হওয়া (কথাটা মুখে এসে গিয়েছিল)।;মুখে খই ফোটা ক্রি. বি. অনর্গল বকবক করা।;মুখে চুনকালি বি. কলঙ্ক।;মুখে জল আসা ক্রি. বি. খাওয়ার প্রবল ইচ্ছা হওয়া।;মুখে দেওয়া ক্রি. বি. 1 খাওয়া (সকাল থেকে একটু জলও মুখে দিইনি); 2 খাওয়ানো (ওর মুখে একটু জল দাও)।;মুখে ফুলচন্দন পড়া ক্রি. বি. (শুভ ভবিষ্যদ্বাণী করার জন্য বক্তার সম্বন্ধে) মুখ ধন্য হওয়া।;মুখ-ভাত বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান।;মুখে মুখে ক্রি-বিণ. 1 (লেখা ছাড়া) কেবল কথা বলে, মৌখিকভাবে (মুখে মুখে অঙ্ক কষা); 2 বিভিন্ন ব্যক্তির আলোচনার মাধ্যমে (মুখে মুখে প্রচার হওয়া); 3 পুরুষ-পরম্পরায় কথিত হয়ে (প্রবাদগুলো মুখে মুখে প্রচলিত হয়েছে); 4 মুখের উপর, কারও উক্তির সঙ্গে সঙ্গে, তত্ক্ষণাত্।;মুখের মতো বিণ. যথোপযুক্ত, যেমন কথা তেমনি, কথা-অনুযায়ী (মুখের মতো জবাব)।;কোন মুখে ক্রি-বিণ. কোন সাহসে, কোন গর্বে।;[মুখ্] (বিশেষ্য) ১ মুখগহ্বর। ২ মুখমণ্ডল। ৩ বাচনশক্তি (উকিল বেটার মুখ নেই)। ৪ বাক্যনিঃসরণ; ভোজ্য গ্রহণের দ্বার। ৫ গৃহাদির প্রবেশপথ (গুহামুখ)। ৬ মোহনা (নদীর মুখ)। ৭ সম্মুখ অংশ। ৮ অীভমুখ। ৯ প্রগল্ভতা; বেয়াদবি; ধৃষ্টতা। ১০ মানমর্যাদা। ১১ আশা। ১২ আরম্ভ; সূত্রপাত। ১৩ বাক্য; ভাষা; বাক-প্রণালি। ১৪ কবল; আক্রমণ (বিপদের মুখে, বাঘের মুখে)। মুখআলগা (বিশেষণ) ১ অসংযতভাবে ভালো-মন্দ যা মুখে আসে তাই বলে এমন (যদি কোন মুখ আলগা লোক অগ্রপশ্চাৎ না ভাবিয়া অম্লান বদনে বলিয়া বসেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ মুখাগ্রে কিছুই আটকায় না এমন। মুখ উজ্জ্বল করা (ক্রিয়া) গৌরবমণ্ডিত করা। মুখ কমল (বিশেষ্য) পদ্ম ফুলের মতো সুন্দর মুখ। মুখ খারাপ করা (ক্রিয়া) অশ্লীল বাক্য বলা। মুখ খিচানো (ক্রিয়া) ১ ভেংচানো। ২ মুখভঙ্গি সহকারে তিরস্কার করা। মুখখিস্তি করা (ক্রিয়া) অশ্লীল গালাগালি করা। মুখ খোলা (ক্রিয়া) ১ নীরবতার পর কথা বলা। ২ অনিচ্ছুকভাবে প্রকৃত বা গোপন কথা প্রকাশ করতে বাধ্য হওয়া। মুখগোঁজ করা (ক্রিয়া) অভিমান হেতু মুখের চেহারা বিকৃত করা। মুখচন্দ্র (বিশেষ্য) চাঁদের ন্যায় সুন্দর মুখ। মুখচন্দ্রিকা (বিশেষ্য) জ্যোৎস্নার মতো সুন্দর মুখ; শুভদৃষ্টি; রুসুমাত। মুখ চলা (ক্রিয়া) অনর্গল কথা বলা; ভোজন করা বা তিরস্কার করা। মুখ চাওয়া (ক্রিয়া) সহায়তা লাভের প্রত্যাশী হওয়া। মুখ চুন করা (ক্রিয়া) ভয় বা লজ্জায় মুখ ম্নান হওয়া। মুখচোরা (বিশেষণ) লাজু+ক; অল্প কথা বলে এমন (বাহিরে সে বেজায় মুখচোরা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। মুখচ্ছটা, মুখচ্ছবি (বিশেষ্য) মুখের সৌন্দর্য; চেহারা; মুকের অবয়ব। মুখ ছোট করা (ক্রিয়া) অপ্রতিভ করা; কথা বলার সাহস খর্ব করা; লজ্জা পাওয়া। মুখ ছোটা (ক্রিয়া) মুখ থেকে প্রচুর গালি ও বক্তৃতা বের করা। মুখ ছোটানো (ক্রিয়া) ১ প্রচুর গালিগালাজ করা। ২ অবাধে কথা বলা। মুখ ঝামটা (বিশেষ্য) মুখবিকৃতি সহ গঞ্জনা। মুখ টিপে হাসা (ক্রিয়া) রহস্যজনকভাবে হাসা। মুখ তুলতে না পারা (ক্রিয়া) লজ্জাজনিত সঙ্কুচিত হওয়া। মুখ তুলে চাওয়া, মুখ তোলা (ক্রিয়া) প্রসন্ন দৃষ্টিপাত করা। মুখ থাকা (ক্রিয়া) সম্মান বজায় থাকা। মুখ থুবড়ে পড়া (ক্রিয়া) হুমড়ি খেয়ে পরা; স্থবির হয়ে পড়া। মুখ দেখা (ক্রিয়া) ১ আয়না প্রভৃতিতে মুখের ছায়া দেখা। ২ বিয়েতে পাত্রীর মুখ দেখে টাকা বা অলঙ্কার প্রদান করা। মুখনিঃসৃত বিন মুখ থেকে বহির্গত (মুখনিঃসৃত ধ্বনি সৃষ্টি করে-আহমদ শরীফ)। মুখপত্র, মুখপাত (বিশেষ্য) ১ ভূমিকা; প্রস্তাবনা। ২ দলের কর্ম বা আদর্মজ্ঞাপক প্রচারপত্র বা পত্রিকা। মুখপাত্র (বিশেষ্য) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধিরূপে যিনি কথা বলেন। মুখপোড়া (বিশেষ্য) ১ এক প্রকার গালি। ২ হনুমান। মুখ ফসকানো (ক্রিয়া) হঠাৎ করে কিছু বলে ফেলা। মুখ ফোটা (ক্রিয়া) মুখ থেকে কথা বের হওয়া। মুখফোড় (বিশেষণ) ১ স্পষ্ট বক্তা। ২ দুর্মুখ। মুখ ফোলানো (ক্রিয়া) মুখ গোমড়া করা। মুখ বদলানো (ক্রিয়া) স্বাদ বদলানো। মুখ বন্ধ করা, মুখ বোজা (ক্রিয়া) কথা না বলা; নীরব বা মৌন থাকা। মুখ ব্যাদান (বিশেষ্য) ১ হা করণ; বড় করে হা করা কার্য (একটা বিকট মুখ ব্যাদানের মতো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ বিকৃত মুখভঙ্গি। মুখভঙ্গি (বিশেষ্য) মনোভাবব্যঞ্জক মুখের নানা বিন্যাস। মুখ ভার করা (ক্রিয়া) মুখ গম্ভীর করা। মুখমণ্ডল (বিশেষ্য) কপাল থেকে চিবুক সমতে মস্ত মুখ। মুখ মারা (ক্রিয়া) ১ সম্ভ্রম নষ্ট করা। ২ নীরব বা মৌন করে দেওয়া। ৩ অতিরিক্ত মিষ্ট দ্রব্যাদি বা ঘৃতাদিযুক্ত খাদ্যসামগ্রী ভোজনের ফলে অরুচি সৃষ্টি। ৪ বস্ত্রের প্রান্ত বা থলের মুখ সেলাই করে বন্ধ করা। মুখ মিষ্টি (বিশেষণ) মধুর ভাষা; মিষ্টভাষী। মুখ রক্ষা (বিশেষ্য) সম্মান রক্ষা; মর্যাদা রাখা। মুখ রাখা (ক্রিয়া) সম্মান বা মর্যাদা বাঁচানো। মুখরুচি (বিশেষ্য) ১ মুখের সৌন্দর্য বা শোভা। ২ মুখের স্বাদ বাড়ানোর উপাদান। মুখরোচক (বিশেষণ) সুস্বাদু। মুখরোচক (বিশেষণ) সুস্বাদু। মুখ লাগা (ক্রিয়া) ১ মুখ কুটকুট করা। ২ নজর লাগা; তুকতাক কার্যকর হওয়া। মুখশশী (বিশেষ্য) চন্দ্রের ন্যায় সুন্দর মুখ। মুখ শুকিয়ে আমসি হওয়া (ক্রিয়া) ভয়, ব্যাধি, উদ্বগ ইত্যাদি হেতু মুখের রুগ্ন অবস্থা। মুখশুকানো (ক্রিয়া) ভয় বা রোগহেতু মুখের চেহারা ম্নাল হওয়া। মুখশুদ্ধি (বিশেষ্য) ১ মুকের দুর্গন্ধনাশক দ্রব্য। ২ ভোজনের পর চিবানোর জন্য স্বাদযুক্ত মসলা। মুখশ্রী (বিশেষ্য) মুখের সৌন্দর্য বা শোভা। মুখ-সর্বস্ব (বিশেষণ) কর্মক্ষমতাহীন বাকপটু। মুখসাট, মুখসাপট (বিশেষ্য) ১ ধমক। ২ বাকচাতুর্য; অহঙ্কৃত উক্তি (মুখ সাপটে দড়-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। মুখ সামালানো (ক্রিয়া) ১ সাবধান হয়ে কথা বলা। ২ গালাগালি ব অশোভন কথা পুনর্বার বলা থেকে সাবধান করে দেওয়া (মুক সামলে কথা বলা)। মুখ সিটকানো (ক্রিয়া) ঘৃণা, বিতৃষ্ণা প্রভৃতি কারণে মুখ বিকৃত করা। মুখ সেলাই করে দেওয়া (ক্রিয়া) মৌন বা নির্বাক থাকতে বাধ্য করা। মুখস্থ (বিশেষণ) কন্ঠস্থ; যথাযথ আবৃত্তি করার জন্য স্মৃতিতে ধারণ করা। মুখ হওয়া (ক্রিয়া) ১ ফোড়া থেকে রক্ত, পুঁজ প্রভৃতি বের হওয়ার ছিদ্র হওয়া। ২ গালি দেওয়ার প্রকৃতি হওয়া। মুকাঙ্গরাগ (বিশেষ্য) মুখের প্রসাধন (যেহেতু বীর পুরুষের মুখাঙ্গরাগ তাহার শোণিত-গিসে)। মুখে আগুন (বিশেষণ) হিন্দু সম্প্রদায়ে প্রচলিত মরণ কামনাসূচক তিরস্কার। মুখে আনা (ক্রিয়া) উচ্চারণ করা। মুখে আসা (ক্রিয়া) বলার ইচ্ছা হওয়া। মুখে খই ফোটা (ক্রিয়া) প্রগল্ভবাবে কথা বলা। মুখে জল আসা (ক্রিয়া) আহারে প্রবল লোভ হওয়া। মুখে জল দেওয়া (ক্রিয়া) ১ উপবাসের পর সামান্য আহার করা। ২ মৃত্যুকালে পানি পান করানো। মুখে দড় (বিশেষ্য) বাকপটু; কলহদক্ষ। মুখে দেওয়া, মুখে ফেলা (ক্রিয়া) ১ খাওয়া। ২ খাওয়ানো; ভোজন করানো। মুখে ফুল চন্দন পড়া (ক্রিয়া) ধন্য হওয়া; শুভ কামনার জন্য প্রশংসা করা। মুখে মুখে (ক্রিয়াবিশেষণ) ১ শুধু কথা বলে। ২ মৌখিক-ভাবে। মুখের উপর (ক্রিয়াবিশেষণ) ১ সামনাসামনি। ২ সঙ্গে সঙ্গে। মুখের ভয়ে (ক্রিয়াবিশেষণ) তিরস্কারের বা গঞ্জনার ভয়ে। মুখের মতো (বিশেষণ) যথোপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) খন্+অ(অচ্), ‘মু’(মুট্) আগম};