1 Answers

মিত ১ শব্দের বাংলা অর্থ [মিতো] (বিশেষণ) পরিমিত; সামান্য পরিমাণ; সংযত। মিতবাক, মিতবাচ্, মিতভাষী(-ষিন্‌) (বিশেষণ) ১ স্বল্পভাষী; সংযতবাক। ২ অনুমতি (মলয়জ পবন সহিতে ভেল মিত-জ্ঞানদাস)। মিতব্যয় (বিশেষ্য) পরিমিত ব্যয়; আয় বুঝে ব্যয়। মিতব্যয়ী(-য়িন্‌) (বিশেষণ) আয় অনুসারে ব্যয় করে এমন; পরিমিতভাবে ব্যয়কারী; হিসাবি। মিতভোজন, মিতাশন, মিতাহার (বিশেষ্য) পরিমিত আহার বা ভোজন; সংযত ভোজন। মিতভোজী(-জিন্‌); মিতাহারী (বিশেষণ) পরিমিত বা সংযতভাবে ভোজনকারী। মিতাচার (বিশেষ্য) সংযত আচরণ। মিতাচারী (বিশেষ্য) সংযমী। মিতাচারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √মি+ত(ক্ত)};

6850 views