1 Answers
ভবিষ্য শব্দের বাংলা অর্থ ভবিষ্য [ bhabiṣya ] বিণ. ভাবী, আগামী, পরে হবে বা ঘটবে এমন (ভবিষ্য বংশধর)।;☐ বি. পুরাণবিশেষ।;[সং. √ ভূ + সতৃ]।;ভবিষ্যনিধি বি. ১. ভবিষ্যতের জন্য সঞ্চিত অর্থ; ২. প্রভিডেন্ট ফাণ্ড, provident fund.;ভবিষ্যসূচনা বি. ভবিষ্যতে যা ঘটবে তার আভাস, পূর্বাভাস।;[ভোবিশ্শো] (বিশেষণ) ১ অনাগত; পরে ঘটবে এমন (অন্ধভাবে অন্ধকারে কোন এক ভবিষ্য অমঙ্গল আবছা আবছা বুঝতে পেরে-সৈয়দ মুজতবা আলী)। ২ ভাবী; আগামীকালে ঘটবে এমন (ভবিষ্য কবিদিগের উপজীব্য হইবেক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ আগামী; ভবিষ্যৎ (‘ভবিষ্য জ্ঞান নাহিক তোমার কিছুই যবে’)। ভবিষ্য তহবিল (বিশেষ্য) চাকরিজীবীদের সঞ্চিত অর্থসম্পদ যা চাকুরির কাল শেষ হলে দেওয়া হয়; provident fund। ভবিষ্যবাণী (বিশেষ্য) ভবিষ্যতে কী ঘটবে সে সম্বন্ধে উক্তি। ভবিষ্য-সূচনা (বিশেষ্য) ভবিষ্যতে যা ঘটবে তার পূর্বলক্ষণ; পূর্বাভাস। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+স্যৎ(স্যতৃ)=ভবিস্যৎ>ভবিষ্য};