1 Answers

হারা শব্দের বাংলা অর্থ [হারা] (ক্রিয়া) পরাজিত হওয়া; পরাজয় বরণ করা। ¨ (বিশেষ্য) পরাজয়। ¨ (বিশেষণ) ১ হারানো বা খোয়ানো গেছে বা নাশ হয়েছে এমন; বঞ্চিত; বিহীন (মাতৃহারা)। ২ হারিয়ে গেছে এমন (হারাধন)। হারানো (ক্রিয়া) ১ খোয়ানো। ২ পরাজিত করা; পরাস্ত করা। ৩ নিখোঁজ হওয়া; খোঁজ না পাওয়া (জিনিস হারানো)। ৪ হস্তচ্যুত হতে দেওয়া; ত্যাগ করা (সুযোগ হারানো)। ৫ নষ্ট করা (সম্পত্তি হারানো)। ৬ ঠিক না রাখা; বিকৃত করা (বুদ্ধি হারানো)। ৭ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ¨ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। হারাহারি (বিশেষ্য) ১ জয়-পরাজয়। ২ আনুপাতিক।{(তৎসম বা সংস্কৃত) হার+ (বাংলা) আ};

5875 views