1 Answers
মহৎ শব্দের বাংলা অর্থ [মহোত্, মহান্] (বিশেষণ) ১ উদার; শ্রেষ্ঠ; মহামতি; উন্নত (মহৎলোক)। ২ বড়; বৃহৎ; বিশাল (মহৎ অরণ্য)। ৩ অতিশয়; অত্যধিক; অত্যন্ত; প্রবল; প্রচণ্ড (মহৎ ভয়)। ৪ গুরু (মহৎ ভার); প্রচুর ওজঃগুণসম্পন্ন (মহৎ ভাব)। □ (বিশেষ্য) উদার চরিত্র বা উন্নত হৃদয়সম্পন্ন ব্যক্তি। মহতী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)বিরাট; বৃহৎ (আপনার মহতী সেনা ব্যতীত ইসলামের মর্যাদা-ইসমাইল হোসেন শিরাজী)। মহত্তত্ত্ব (বিশেষ্য) সাংখ্যের চতুর্বিংশতি তত্ত্বের বুদ্ধি নামক দ্বিতীয় তত্ত্ব। মহত্তম (বিশেষণ) সবচেয়ে মহৎ। মহত্তর (বিশেষণ) অধিকতর মহৎ। মহত্ত্ব (বিশেষ্য) মহৎ ভাব; মহৎ গুণ। মহদাশয় (বিশেষণ) উন্নত মনযুক্ত; সদাশয়। {(তৎসম বা সংস্কৃত) √মহ্+অৎ(অতি)};
9018 views
Answered