1 Answers

কবচ ১ শব্দের বাংলা অর্থ [কবোচ্‌] (বিশেষ্য) ১ আবরণ; বর্ম; আরক্ষক (আমার ত তেমনি একটি বিধিদত্ত সহজ কবচ ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মাদুলি; তাবিজ (বাবা রোয়াকে বসিয়া কবচ লিখিতেছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। কবচপত্র (বিশেষ্য) ১ যে পত্রে বা কাগজে মাদুলি ইত্যাদির মন্ত্র লেখা হয়। ২ অধিকারপত্র; খত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কু+অচ্‌};

6952 views