1 Answers
কন্যা শব্দের বাংলা অর্থ কন্যা [ kanyā ] বি. ১. দুহিতা, পুত্রী, মেয়ে; ২. অবিবাহিতা বা বিবাহযোগ্যা কুমারী; ৩. বিবাহের পাত্রী; ৪. রাশিবিশেষ।;[সং. √ কন্ + য + আ]।;কন্যাকর্তা–বি. বিবাহে পাত্রীপক্ষের অভিভাবক বা কর্মকর্তা।;কন্যাকাল–বি. নারীর অবিবাহিত কাল।;কন্যাদান–বি. বিবাহে আনুষ্ঠানিকভাবে পাত্রীকে সম্প্রদান; দুহিতার বিবাহ দেওয়া।;কন্যাদায়–বি. কন্যা বা দুহিতাকে বিবাহ দেওয়ার দায় বা দায়িত্ব।;কন্যাপক্ষ–বি. বিবাহে পাত্রীপক্ষ।;কন্যাপণ–বি. বিবাহে পাত্রীপক্ষের কাছ থেকে পাত্রপক্ষের প্রাপ্ত অর্থ।;কন্যাপ্রণিধি–বি. সমাজসেবিকা বালিকাদের সংঘবিশেষের সদস্যা, girl guide (স. প.)।;কন্যাযাত্র, কন্যাযাত্রী (ত্রিন্)–বি. বিবাহোপলক্ষ্যে কন্যাপক্ষ থেকে পাত্রপক্ষের গৃহে নিমন্ত্রিত ব্যক্তি।;কন্যারত্ন–বি. রত্নের মতো মেয়ে বা দুহিতা; মেয়ে, দুহিতা (তাঁর একটি কন্যারত্ন লাভ হয়েছে)।;[কোন্না] (বিশেষ্য) ১ দুহিতা; আত্মজা; তনয়া; সুতা; নন্দিনী; মেয়ে। ২ কুমারী মেয়ে; অবিবাহিত নারী; বিবাহযোগ্য নারী। ৩ পাত্রী; ভাবী বধূ; বিবাহ অনুষ্ঠানের নায়িকা(কন্যাপক্ষ)। ৪ রাশি বিশেষের নাম। কন্যাকর্তা (বিশেষ্য) ভাবী বধূর অভিভাবক(কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। কন্যাকাল নারীর অবিবাহিতা অবস্থা; বিবাহ পূর্বের কুমারী অবস্থা। কন্যাদান (বিশেষ্য) ১ দুহিতা বা রক্ষণাধীন বিবাহ দান। ২ বিবাহ আসরে আনুষ্ঠানিক সম্প্রদান; বরের হস্তে কন্যা সমর্পন অনুষ্ঠান। কন্যাদায় (বিশেষ্য) কন্যার পাত্রস্থ করার দায়িত্ব; কন্যার বিবাহদানের কর্তব্য ভার। কন্যাদায়গ্রস্ত, কন্যাদায়িক (বিশেষণ) কন্যা পাত্রস্থ করণের দায়িত্বে পীড়িত; বিবাহযোগ্য কন্যার জন্য চিন্তাগ্রস্ত। □ (বিশেষ্য) বিবাহযোগ্য কন্যার জন্য চিন্তাগ্রস্ত পিতা কিংবা অভিভাবক (ডেপুটির এম.এ.পাশ করা ছেলে কন্যাদায়িকের পক্ষে খুব প্রাংশুলভ্য ফল-রবীন্দ্রনাথ ঠাকুর)। কন্যাপক্ষ (বিশেষ্য) কনে পক্ষ; পাত্রী পক্ষ; বধূর আত্মীয় স্বজনাদি। কন্যাযাত্রা, কন্যাযাত্রী (বিশেষ্য) কন্যা পক্ষীয় নিমন্ত্রিত অতিথি; কন্যাপক্ষীয় অভ্যাগত। কন্যারত্ন (বিশেষ্য) ১ রত্নসম প্রিয় কন্যা; আদরিণী কন্যা। ২ শ্রেষ্ঠ নারী; গুণময়ী নারীশ্রেষ্ঠ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কন্+য(যৎ)+আ(টাপ্)};