1 Answers

ওঝা শব্দের বাংলা অর্থ ওঝা [ ōjhā ] বি. ১. মন্ত্রতন্ত্রের দ্বারা যে সাপের বিষের চিকিত্সা করে; ২. মন্ত্রতন্ত্রের সাহায্যে যে ভূত নামায়; রোজা; ৩. ব্রাহ্মণদের উপাধিবিশেষ।;[সং. উপাধ্যায় > প্রাকৃ. উঅজঝাঅ]।;[ওঝা] (বিশেষ্য) সর্প-বিষ-চিকিৎসক; যারা সাপের বিষ ঝাড়ে (সাপ হইয়া দংশে ওঝা হইয়া ঝাড়েন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ মন্ত্র উচ্চারণ পূর্বক যারা ভূত ছাড়ায়; ভূতগ্রস্তের চিকিৎসক (কেহ কহে নাই, ওঝা দে ঝাড়াই রাইয়েরে পেয়েছে ভূতে-চণ্ডীদাস)। ৩ উপাধি বিশেষ (কৃত্তিবাস ওঝা)। ৪ বাজিকর; কুহকী; মায়াবী (রেতে করে মানুষ দিবসে করে অজা। রাণী বলে দূর হেন ছার ওঝা-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) উপাধ্যায়> (প্রাকৃত) উজ্‌ঝায়>ওজ্‌ঝাঅ>ওঝা};

6813 views