1 Answers
ঋণ শব্দের বাংলা অর্থ ঋণ [ ŗņa ] বি. ফেরত দেবার শর্তে অপরের কাছ থেকে সাময়িক ব্যবহারের জন্য কিছু নেওয়া, দেনা, ধার, কর্জ।;[সং. √ঋ + ত]।;ঋণগ্রস্ত, ঋণী–বিণ. ধার করেছে এমন, দেনদার, খাতক (কারও কাছে ঋণী থাকতে চাই না)।;ঋণচিহ্ন–বি. বিয়োগচিহ্ন, minus.;ঋণজাল–বি. দেনার দায় (ঋণজালে জড়িয়ে পড়েছে)।;ঋণদাস–বি. যে ব্যক্তি দেনা শোধ না হওয়া পর্যন্ত, বা দেনার বিনিময়ে উত্তমর্ণের দাসত্ব করে।;ঋণপত্র–বি. দেনার দলিল, তমসুক, খত, debenture.;ঋণমুক্ত–বিণ. দেনার দায় থেকে রেহাই পেয়েছে এমন, দেনা শোধ করেছে এমন।;ঋণশোধ–বি. দেনা মিটিয়ে দেওয়া।;ঋণাত্মক–বিণ. ১. বিয়োগসূচক; বিয়োজ্য; ২. নঞর্থক, না-বোধক।;[রিন্] (বিশেষ্য) ১ কর্জ; ধার; দেনা। ২ (গণিত) বিয়োগচিহ্ন; minus। ঋণগ্রস্ত, ঋণী(-ণিন্) (বিশেষণ) ১ দেনাদার; অধমর্ণ; খাতক; কর্জদার। ২ উপকারীর নিকট কৃতজ্ঞ; উপকারের জন্য বাধিত। ঋণগ্রহণ বিশেষ্য ধার নেওয়া; কর্জ করা। ঋণগ্রহীতা(-তৃ), ঋণগ্রাহক, ঋণগ্রাহী (-হিন্) (বিশেষ্য), (বিশেষণ) ঋণগ্রহণ করে বা করেছে এরূপ; অধমর্ণ; খাতক। ঋণগ্রহীত্রী, ঋণগ্রাহিকা, ঋণগ্রাহিণী (স্ত্রীলিঙ্গ)। ঋণচিহ্ন (বিশেষ্য) (গণিত.) বিয়োগচিহ্ন; ‘-’ এই চিহ্ন, minus। ঋণজাল (বিশেষ্য) ঋণের বন্ধন; দেনার দায়। ঋণদাতা(-তৃ), ঋণিয়া (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) ঋণ প্রদানকারী; উত্তমর্ণ (ঋণিয়া ধরিলে পুনি কি দিব উত্তর-সৈয়দ আলাওল)। ঋণদাস বিশেষ্য ঋণমোচনের জন্য উত্তমর্ণের নিকট খাতকের দাসত্ব স্বীকার। ঋণপত্র (বিশেষ্য) ঋণের দলিল; তমসুক; খত; debenture। ঋণমুক্ত (বিশেষণ) দেনার দায় থেকে উদ্ধার পেয়েছে এমন; ঋণ পরিশোধ করেছে এমন। ঋণমুক্তি (বিশেষ্য)। ঋণপরিশোধ, ঋণশোধ (বিশেষ্য) কর্জ শোধ; ধার চুকানো। ঋণিতা (বিশেষ্য) ঋণগ্রস্ত অবস্থা। {সংস্কৃত √ঋ+ত};