1 Answers
ঋজু শব্দের বাংলা অর্থ ঋজু [ ŗju ] বিণ. ১. সোজা, সরল, অবক্র (ঋজু রেখা); ২. অকপট (ঋজু মন); ৩. সহজ, সহজবোধ্য (ঋজু পাঠ)।;[সং. √ ঋজ্ (অর্জ্) + উ]।;বি. ঋজুতা।;ঋজুরেখ–বিণ. সরলরেখা দিয়ে ঘেরা, সরলরেখাযুক্ত (ঋজুরেখ ক্ষেত্র)।;ঋজুরেখা–বি. সরলরেখা।;[রিজু] (বিশেষণ) ১ অবক্র; সোজা (তাহার আন্দোলনহীন ঋজু গতিতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সরল; অকুটিল; অকপট (দৃশ্যত ঋজু হলেও রূপত অত্যন্ত উগ্র ও গর্বিতা-( আরবি)ন.ম. বজলুর রশীদ)। ৩ সুবোধ্য (ঋজু পাঠ)। ঋজুতা, আর্জব (বিশেষ্য)। ঋজু প্রকৃতি, ঋজু স্বভাব (বিশেষণ) সরলমতি (তুমি নিতান্ত ঋজুস্বভাব, কাহার কি ভাব, কিছু্ই বুঝিতে চেষ্টা কর না–ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ঋজুরেখা (বিশেষ্য) সরলরেখা; straight line। {সংস্কৃত. √ঋজ্+উ; √অর্জ্+উ(কু)};
4100 views
Answered