1 Answers

উপযাচক শব্দের বাংলা অর্থ উপযাচক [ upa-yācaka ] বিণ. বি. স্বতঃপ্রবৃত্ত, বিনা আহ্বানে আপনা থেকে এসে (অন্যের কাজ বা দায়িত্ব নিতে) প্রার্থনাকারী; উপর-পড়া (কেন তুমি উপযাচক হয়ে তাকে সাহায্য করতে গেলে?)।[সং. উপ + √ যাচ্ + অক]।উপযাচিকা–বিণ. (স্ত্রী.) উপর-পড়া; স্বতঃপ্রবৃত্ত হয়ে সাহায্য করতে এগিয়ে যায় এমন।বি. যে নারী উপর-পড়া হয়ে অনুরাগ প্রকাশ বা সম্ভোগ প্রার্থনা করে।উপযাচিত–বিণ. উপর-পড়াভাবে প্রার্থিত; প্রার্থিত।[উপোজাচোক্‌] (বিশেষণ) ১ নিজে থেকে এসে যাচ্ঞা করে এমন; স্বয়ংপ্রার্থী। ২ উপরপড়া। ৩ বিনা আহ্বানে অপরের দায়িত্ব নিযে কাজ করে দেয় এমন। উপযাচিকা (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) যে রমণী আপনা থেকে আসক্তি প্রকাশ করে বা সম্ভোগ প্রার্থনা করে। ‍উপযাচিত (বিশেষণ) ১ নিজে থেকে প্রার্থিত। ২ প্রার্থনা করা হয়েছে এমন। □ (বিশেষ্য) উপযাচন; প্রার্থনা; যাচ্ঞা; ভিক্ষা। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √যাচ্‌+অক(ণ্বুল্)}

8195 views