1 Answers
উদর শব্দের বাংলা অর্থ উদর [ udara ] বি. ১. পেট, জঠর (উদরপূর্তি); ২. অভ্যন্তর (পর্বতোদরে)।[সং. উত্ + √ ঋ + অ]।উদরপরায়ণ, উদরসর্বস্ব–বিণ. পেটুক, খাওয়াই যার প্রধান কাজ, ঔদরিক।উদরসাত্–বিণ. খেয়ে ফেলা হয়েছে এমন, ভক্ষিত।উদরাধ্মান–বি. পেটফাঁপা।উদরান্ন–বি. পেটের ভাত।উদরাময়–বি. পেটের অসুখ।উদরী–বি. পেটের স্ফীতিরোগ, যাতে পেটে জল জমে, dropsy.[উদর্] (বিশেষ্য) ১ পেট; জঠর। ২ গর্ভ। ৩ অভ্যন্তর। ৪ কবল; গ্রাস। উদরপরতা (বিশেষ্য) ১ উদরপরায়ণতা; ঔদরিকতা। ২ যে রোগ হলে বার বার খেতে ইচ্ছা হয় (বিশাল উদর বসে উদরপরতা-মাইকেল মধুসূদন দত্ত)। উদরপরায়ণ, উদরসর্বস্ব (বিশেষণ) পেটুক; ঔদরিক। উদরপরায়ণা (স্ত্রীলিঙ্গ)। উদরপিশাচ (বিশেষণ) খাদ্যাখাদ্য সম্পর্কে বাছবিচার করে না এমন; খাদ্যাখাদ্য সম্পর্কে যথেচ্ছাচারী বা নির্বিকার। উদরসাৎ (বিশেষণ) ১ উদরস্থ; উদরে গৃহীত; ভক্ষিত। ২ কবলিত; গ্রস্ত। উদরাধ্মান (বিশেষ্য) পেটফাঁপা (হজম করিতে পারেন নাই, সুতরাং অপচার ও উদরাধ্মান হইয়া রহিয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। উদরাময় (বিশেষ্য) পেটের পীড়া; diarrhoea। উদরী(-রিন্) (বিশেষ্য) একপ্রকার রোগ-এতে পেট ফুলে যায় ও পেটে জল জমে; dropsy (বাঙ্গলার নবার আলীবর্দী খাঁ পীড়িত-উদরী রোগে আক্রান্ত-ইসমাইল হোসেন শিরাজী)। □ (বিশেষণ) স্থুলোদর; পেটমোটা; ভুঁড়িওয়ালা। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √ঋ+অ}