1 Answers
উদয় শব্দের বাংলা অর্থ উদয় [ udaỷa ] বি. ১. আবির্ভাব, প্রথম প্রকাশ (সূর্যোদয়, সৌভাগ্যের উদয়); ২. উত্পত্তি, লাভ (ফলোদয়); ৩. উত্কর্ষ, উন্নতি (উদয়ের পথে); ৪. সঞ্চার, উদ্রেক (দয়ার উদয়, চেতনার উদয়)।[সং. উত্ + √ ই + অ]।উদয়গিরি, উদয়াচল–বি. পূর্ব দিকের যে কল্পিত পর্বত থেকে সূর্যের উদয় হয়।উদয়াস্ত–ক্রি. বিণ. দিনভোর, সকাল থেকে বিকেল পর্যন্ত, সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত।বি. সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত সময়; উদয় ও অস্ত।[উদয়্] (বিশেষ্য) ১ আবির্ভাব; উত্থান (চন্দ্রোদয়)। ২ উৎপত্তি (ভাগ্যোদয়)। ৩ উদ্রেক; সঞ্চার (ক্রোধের উদয়)। ৪ উৎকর্ষ; বৃদ্ধি; উন্নতি। ৫ ফলসিদ্ধি; লাভ। উদয়কাল (বিশেষ্য) ১ সূর্যোদয়ের কাল। ২ আবির্ভাবকাল। উদয়গিরি, উদায়াচল (বিশেষ্য) ১ সূর্যের উদয়স্থান; পূর্বদিকের যে কল্পিত পর্বত থেকে সূর্যের উদয় হয় (উদয়গিরি হতে উচ্চে কহ মোরে তিমির লয় হল দীপ্তি সাগরে-রবীন্দ্রনাথ ঠাকুর; ওই কারা বসে আছে দূরে কল্পনা উদয়াচলপুরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উড়িষ্যার পর্বতবিশেষ। উদীয়মান (বিশেষণ) উদিত হচ্ছে এমন। উদয়াস্ত (বিশেষ্য) ১ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়; সারাদিন (উদয়াস্ত খাটুনিটা দেখলি তো?-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ উদয় ও অস্ত। □ (ক্রিয়াবিশেষণ) দিনভর; সারাক্ষণ (উদয়াস্ত খাটা)। উদয়োন্মুখ (বিশেষণ) উদিত হওয়ার উপক্রম করছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উদ্+ √ই+অ(অচ্)}