1 Answers

উৎপাদন শব্দের বাংলা অর্থ [উত্‌পাদোন্] (বিশেষ্য) ১ নির্মাণ; সৃষ্টি; জনন। ২ নির্মিত বস্তু; শিল্পজাত দ্রব্য। (বিপরীতার্থক শব্দ) অনুৎপাদন। উৎপাদক, উৎপাদয়িতা(-তৃ), উৎপাদী(-দিন্) (বিশেষণ) ১ নির্মাতা; উৎপাদনকারী; প্রস্তুতকারী। ২ জনক; জন্মদাতা। ৩ উৎপত্তিকারী। □ (বিশেষ্য) (গণিত.) গুণনীয়ক; factor। উৎপাদিকা, উৎপাদয়িত্রী (স্ত্রীলিঙ্গ)। উৎপাদনীয়, উৎপাদ্য(বিশেষণ) উৎপাদন করা যায় বা করতে হবে এমন। উৎপাদিত (বিশেষণ) উৎপাদন করা হয়েছে এমন; উৎপন্ন। উৎপাদ্যমান (বিশেষণ) উৎপন্ন হচ্ছে বা জন্মাচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√পদ্+ণিচ্+অ(ল্যুট্)}

4795 views