1 Answers
উত্তেজক শব্দের বাংলা অর্থ উত্তেজক [ uttējaka ] বিণ. বি. প্রেরণাদায়ক; উদ্দীপক; বিক্ষোভ সঞ্চারকারী।[উত্তেজক্] (বিশেষণ) উত্তেজনা সৃষ্টিকারী; উদ্দীপক। □ (বিশেষ্য) তেজালো দ্রব্য; শরীরযন্ত্রের উত্তেজনাবৃদ্ধিকারী ঔষধ; stimulant। উত্তেজন (বিশেষ্য) ১ উৎসাহদান; উদ্দীপন। ২ বিবর্ধন। ৩ অস্ত্র ইত্যাদি তীক্ষ্ণকরণ। ৪ কর্মপ্রবৃত্তি সঞ্চারণ। ৫ কামক্রোধাদি রিপুর উদ্দীপন। উত্তেজনা (বিশেষ্য) ১ উদ্দীপনা; প্রবল প্রেরণা। ২ অস্থিরতা; চিত্তচাঞ্চল্য। ৩ কামক্রোধাদি রিপুর প্রাবল্য। ৪ ভারসাম্যলুপ্ত মানসিক অবস্থা। উত্তেজিত বিশেষন ১ উত্তেজনা সৃষ্টি করা হয়েছে এমন; উত্তেজনাপ্রাপ্ত। ২ উদ্দীপিত। ৩ প্রবর্তিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √তিজ্+অক(ণ্বুল্)}
7709 views
Answered