1 Answers
উৎকট শব্দের বাংলা অর্থ [উত্কট্] (বিশেষণ) ১ তীব্র; প্রখর। ২ উগ্র; ভয়ানক; বিকট। ৩ কঠিন; দুরূহ (উৎকট অসুখের অনেক অংশে নিবারণ হইয়াছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর) ৪ কঠোর; দুঃসহ; নিদারুণ (উৎকট দণ্ডবিধান করা, কদাচ উচিৎ হইতে পারে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৫ অত্যধিক (জ্যোতির্বিজ্ঞান ও ফলিত জ্যোতিষশাস্ত্রের প্রতি এক উৎকট আগ্রহ-আকবর আলী)। ৬ অতিপ্রবল; দুর্বহ (এ উৎকট রোদনের শেষ কর, কর, কর পরমেশ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) উৎ + কট}
11633 views
Answered