1 Answers
উতরোল শব্দের বাংলা অর্থ উতরোল [ uta-rōla ] বিণ. অশান্ত, বিক্ষুব্ধ (‘চিত উতরোল’)।বি. কোলাহল, গণ্ডগোল।[দেশি]।[উতোরোল্] (বিশেষ্য) কোলাহল; গণ্ডগোল। □ (বিশেষণ) ১ অশান্ত; অধীর (ধ্বনীতে ধ্বনীতে আর্দ্র উতরোল বায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ব্যাকুল; উৎকণ্ঠিত। (ব্রজবুলি) (অতি উতরোল-বিদ্যাপতি)। ৩ উচ্ছ্বসিত (উল্লাসে উতরোল যমুনার কল্লোল)। {(তৎসম বা সংস্কৃত) উৎ + তরল = উত্তরল>(বাংলা) উতরল> উতরোল (কলরোল) শব্দের সাদৃশ্যে গঠিত}
11995 views
Answered