1 Answers

উচ্ছ্বাস শব্দের বাংলা অর্থ উচ্ছ্বাস [ ucchbāsa ] বি. ১. স্ফীতি (জলোচ্ছ্বাস); ২. উল্লাস; ৩. প্রবল ভাবাবেগ (প্রাণের উচ্ছ্বাস); ৪. স্ফুরণ, বিকাশ; ৫. নিশ্বাস।[সং. উত্ + √ শ্বস্ + অ]।[উচ্‌ছাশ্] (বিশেষ্য) ১ প্রবল ভাবাবেগ (…. তাদের কথায় তিস্‌তা নদীর উচ্ছ্বাস-শামসুল হক)। ২ উল্লাস। ৩ বিকাশ; স্ফুরণ। ৪ নিঃশ্বাস। ৫ স্ফীতি। উচ্ছ্বাসিত (বিশেষণ) ১ উচ্ছ্বসিত করা হয়েছে এমন। (এত ছন্দ এত ভাবে উচ্ছ্বাসিত প্রীতি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উন্মোচিত; বিকশিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √শ্বস্+অ(ঘঞ্)}

11982 views