1 Answers

উচ্চাটন শব্দের বাংলা অর্থ উচ্চাটন [ uccāţana ] বি. ১. উত্পাটন, উত্পাটিত করা বা তুলে ফেলা, উচ্ছেদ করা; ২. অপসারণ; ৩. উত্পীড়ন; ৪. ব্যাকুলতা, উদ্বেগ; ৫. শত্রুর ক্ষতিসাধনের জন্য অনুষ্ঠিত অভিচারকর্মবিশেষ (মারণ উচ্চাটন)।[সং. উত্ + √ চট্ + ণিচ্ + অন]।[উচ্‌চাটন্] (বিশেষ্য) ১ চঞ্চলকরণ। ২ তন্ত্রমতে অভিচার দ্বারা মনের ব্যাকুলতা সৃষ্টির অনুষ্ঠানবিশেষ (তিনি শিখেছিলেন শুধু উচ্চাটনের মন্ত্র-প্রথম চৌধুরী)। ৩ উৎকণ্ঠা; ব্যাকুলতা; চঞ্চলতা। ৪ উৎপীড়ন। □ (বিশেষণ) চঞ্চল; অশান্ত; উচাটন; ব্যাকুল। {(তৎসম বা সংস্কৃত) উচ্চ+√অট্+অন}

3700 views