1 Answers

উচ্চ শব্দের বাংলা অর্থ উচ্চ [ ucca ] বিণ. ১. উন্নত (‘রহিবে উচ্চ শির’); ২. উঁচু (উচ্চবৃক্ষ); ৩. সম্ভ্রান্ত, অভিজাত (উচ্চবংশীয়); ৪. জোরালো (উচ্চকণ্ঠ); ৫. চড়া (উচ্চমূল্য, উচ্চহার); ৬. ঊর্ধ্বতন (উচ্চ আদালত)।[সং. উত্ + √ চি + অ]।বি. উচ্চতা।উচ্চগ্রাম–বি. উঁচু পর্দায় বাঁধা স্বর বা কণ্ঠ।উচ্চনীচ–বিণ. ১. উঁচুনিচু, উন্নত-অনুন্নত; ২. উত্তম ও অধম।উচ্চবাচ্য–বি. সাড়াশব্দ; বাদ-প্রতিবাদ; ভালোমন্দ মন্তব্য।উচ্চবিত্ত–বিণ. অর্থশালী; আর্থিক সচ্ছলতাযুক্ত।উচ্চবিদ্যালয়–বি. যে বিদ্যালয়ে প্রবেশিকা বা মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত পড়ানো হয়।উচ্চভাষী–বিণ. কড়া কথা বলে এমন; চড়া গলায় কথা বলে এমন।[উচ্‌চো] (বিশেষণ) ১ উঁচু; তুঙ্গ (উচ্চ পর্বত)। ২ উন্নত; মহৎ (উচ্চ হৃদয়)। ৩ সম্ভ্রান্ত (উচ্চ বংশ)। ৪ চড়া (উচ্চ মূল্য)। ৫ ঊর্ধ্বতন (উচ্চ কর্মচারী)। ৬ বড়ো বা সম্মানজনক (উচ্চ পদ)। উচ্চতা (বিশেষ্য)। উচ্চগ্রাম (বিশেষ্য) উন্নত শ্রেণি; উন্নত পর্যায় (উচ্চগ্রামের প্রতিভা)। উচ্চবাচ্য (বিশেষ্য) ১ সাড়াশব্দ। ২ প্রতিবাদ। ৩ কোনো কথা উত্থাপন। উচ্চ বিদ্যালয় (বিশেষ্য) যে প্রতিষ্ঠানে প্রবেশিকা বা মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ দেওয়া হয়; high school উচ্চ রোল (বিশেষ্য) উচ্চ শব্দ বা চিৎকার। উচ্চ হাসি, উচ্চ হাস্য (বিশেষ্য) অট্টহাস্য; কলরবময় হাস্য। {(তৎসম বা সংস্কৃত) উৎ + √চি + অ(ড)}

5018 views